চীনের অন্যতম টেক কোম্পানি শাওমি ভারতে তাদের নতুন রেডমি ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এবিষয়ে একটি টিজার জারি করেন এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী 12 মার্চ একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে ভারতে Redmi Note 9 লঞ্চ করা হতে পারে। এই রেডমি ফোনের টিজার স্বয়ং শাওমি ইন্ডিয়ার হেড মনু কুমার জৈন শেয়ার করেছেন।
আরও পড়ুন: দাম বাড়ল iPhone এর, জেনে নিন নতুন দাম
মনু কুমার জৈন প্রথমে টুইটারে একটি ফোটো টিজার জারি করেন। এর থেকে জানা গেছে নতুন রেডমি ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। তবে পোস্টে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। এরপর Redmi India এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলিউড তারকা রণবীর সিঙের একটি ভিডিও পেশ করা হয় যেখানে রণবীর সিং সম্ভবত Redmi Note 9 এর নাম ঘোষণা করেছেন। এবার মনু কুমার জৈন আরও একটি টুইট করে জানিয়ে দিয়েছেন আগামী 12 মার্চ ভারতে Redmi Note 9 লঞ্চ করা হবে।
এছাড়াও আমাজন ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে Redmi Note 9 এর জন্য ওয়েবপেজ বানানো হয়েছে। কোম্পানি তাদের Redmi Note 8 মতোই Redmi Note 9 ফোনটিও আমাজনে সেল করবে। তবে আমাজন ইন্ডিয়ার এই ওয়েবপেজে Redmi Note 9 এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। কিন্তু এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ফোনের ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
আরও পড়ুন: Vodafone-Idea এর ধামাকা, ইউজাররা পাবেন ডবল ডেটা
এত কিছুর পর মনে করা হচ্ছে কোম্পানি সত্যিই Redmi Note 9 লঞ্চের ব্যাপারে আভাস দিচ্ছে। প্রসঙ্গত মনে করিয়ে দিই গত বছর অর্থাৎ 2019 সালের ফেব্রুয়ারি মাসে ভারতে Redmi Note 7 সিরিজ লঞ্চ করা হয়েছিল। এরপর অক্টোবরে লঞ্চ হয় Redmi Note 8 সিরিজ। খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় এবারহয়ত সত্যিই Redmi Note 9 মার্কেটে লঞ্চ হওয়ার সময় এসে গেছে।
বেশ কিছু দিন আগের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল Redmi Note 9 এ মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট থাকবে এবং এই বছর অর্থাৎ 2020 সালের প্রথম কোয়ার্টারের মধ্যেই এই সিরিজ লঞ্চ করা হবে। তবে কোম্পানি এখনও পর্যন্ত এই সিরিজের কোনো স্মার্টফোন সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানায়নি।
আরও পড়ুন: ট্রিপল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy A41, লিক রেন্ডার থেকে জানা গেল তথ্য
আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি Redmi Note 9 সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। তবে রণবীর সিং হয়ত তাঁর ভিডিওতে কথার মাধ্যমে পরোক্ষভাবে Redmi Note 9 এর কথাই বুঝিয়েছেন। আবার মনু কুমার জৈন তাঁর টুইটে ’12’ সংখ্যাটির উল্লেখ করেছেন। তাই আশা করা হচ্ছে আগামী 12 মার্চ অফিসিয়ালি Redmi Note 9 লঞ্চ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











