26 মার্চ ভারতে লঞ্চ হবে ডুয়েল ক‍্যামেরাওয়ালা Vivo V19, প্রমাদ গুনছে Xiaomi-Realme

টেক কোম্পানি ভিভো কয়েক দিন আগেই ভারতে Vivo V19 লঞ্চের কথা জানিয়েছিল। এবার কোম্পানি ফোনটির লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। ভিভো ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে টুইট করে জানিয়েছে কোম্পানি আগামী 26 মার্চ ভারতে তাদের ডুয়েল সেলফি ক‍্যামেরাওয়ালা Vivo V19 ফোনটি লঞ্চ করবে। এর আগেই আমরা Vivo V19 এর স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছি।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল বিশেষ ডিজাইনযুক্ত Moto Razr, প্রতিযোগিতার মুখে Samsung Galaxy Z Flip

ভারতে লঞ্চের আগে Vivo V19 ফোনটি ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হয়েছে। তবে ফোনটির ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্দোনেশিয়ায় লঞ্চ করা ডিভাইসটির থেকে আলাদা হবে। ভারতে Vivo V19 ফোনটি স্ন‍্যাপড্রাগন 712 SoC ও ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। অথচ অন‍্যদিকে ইন্দোনেশিয়াতে ফোনটি স্ন‍্যাপড্রাগন 675 চিপসেট এবং সিঙ্গেল পাঞ্চ হোল ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে।

কয়েক দিন আগে ভিভো অফিসিয়াল আমাদের Vivo V19 এর সমস্ত স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছিল। এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিও এবং 409 ppi যুক্ত হবে। ভারতে Vivo V19 ফোনটি 2.3 গিগাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্ন‍্যাপড্রাগন 712 SoC চিপসেটে রান করবে। এই ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এতে ট্রিপল কার্ড স্লট থাকবে অর্থাৎ এই ফোনে এক‌ই সঙ্গে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড ব্যবহার করা যাবে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: 23 মার্চ লঞ্চ হবে Xiaomi এর নতুন ফোন Redmi Note 9S

Vivo V19 এর লিক ইমেজ থেকে জানা গেছে এই ফোনটি গ্লাস ডিজাইনের সঙ্গে পেশ করা হতে পারে। এছাড়া এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারের সঙ্গে Mystic Silver ও Piano Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

কোম্পানি তাদের Vivo V19 এর ব‍্যাঙ্ক প‍্যানেলে ‘এল’ শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই দিক থেকে Vivo V19 এর ইন্ডিয়ান ভেরিয়েন্ট ও ইন্দোনেশিয়ার ভেরিয়েন্ট একরকম‌ই হবে। এই ফোনে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V19 এ ডুয়েল পাঞ্চ হোল দেওয়া হবে যার মধ্যে 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 8মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে।

আরও পড়ুন: 4000 mAh ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung এর সবচেয়ে সস্তা পাঞ্চ-হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন Galaxy A11

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo V19 এ 33 ওয়াট ভিভো ফ্ল‍্যাশ চার্জ 2.0 টেকনিকযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। কোম্পানির এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফনটাচ ওএস 10 এ কাজ করবে। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ওয়াইফাই 802.11 a/b/g/n, ব্লুটুথ 5.0, 4জি এবং ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।

Vivo V19 এর দাম

কোম্পানির তরফ থেকে জানা গেছে Vivo V19 ফোনটি ভারতে 25,000 টাকার কাছাকাছি দামে পেশ করা হবে। অন‍্যদিকে আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে খবর পেয়েছি কোম্পানি এই ফোনটি 24,990 টাকা দামে লঞ্চ করবে। তবে ইন্দোনেশিয়াতে Vivo V19 এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট IDR 4,299,000 (প্রায় 22,100 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট IDR 4,999,000 (প্রায় 25,700 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here