বর্তমান সময়ে দাঁড়িয়ে রিয়েলমি ভারতের সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলা স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশের প্রথম স্থান দখল করে রাখা কোম্পানি শাওমিকে রিয়েলমি ক্রমাগত কড়া টক্কর দিয়ে চলেছে। ভারতের স্মার্টফোন মার্কেটে নিজের প্রতিপত্তি প্রতিষ্ঠার পর এবার রিয়েলমি ধীরে ধীরে স্মার্ট গ্যাজেটেও মনোযোগ দিচ্ছে। কিছু দিন আগে কোম্পানি ভারতে তাদের প্রথম স্মার্ট ব্যান্ড পেশ করে এবং এই ব্যান্ড মাত্র 1,499 টাকা দামে সেল করা হচ্ছে। Realme Band এর পর কোম্পানি এবার স্মার্ট ওয়াচ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। স্বয়ং কোম্পানির সিইও মাধব শেঠ এবিষয়ে ঘোষণা করেছেন।
আরও পড়ুন: Jio বিনামূল্যে দিচ্ছে 498 টাকার রিচার্জ, আদৌ কি সত্যি?
Realme Watch সম্পর্কে তথ্য রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠের পক্ষ থেকে জানা গেছে। কোম্পানি ভারতে খুব তাড়াতাড়ি তাদের প্রথম স্মার্ট ওয়াচ লঞ্চ করবে ঘোষণা করার সঙ্গে সঙ্গে এই স্মার্ট ওয়াচের লুকও শেয়ার করেছেন। গত 25 মার্চ আস্ক মাধব সেশন চলাকালীন ইন্টারভিউয়ের সময় তিনি রিয়েলমি স্মার্ট ওয়াচ পড়ে ছিলেন। কবজিতে স্মার্ট ওয়াচ পড়ে তিনি কোম্পানির এই আগামী গ্যাজেটের লুক প্রকাশ করে দিয়েছেন।
রিয়েলমি স্মার্ট ওয়াচ স্কোয়ার অর্থাৎ চারকোনা শেপের ডায়ালের সঙ্গে পেশ করা হবে। ভিডিওতে মাধব শেঠ ব্ল্যাক কালারের ওয়াচ পড়েছিলেন। মাধব শেঠ কোম্পানির এই আগামী Realme SmartWatch এর কোনো ডিটেইলস জানাননি ঠিকই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন কোম্পানি এই ঘড়ি নিয়ে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এটি ভারতের মার্কেটে পেশ করা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই সেশনে মাধব শেঠ Realme 6 Pro ফোনটির পার্পল কালার ভেরিয়েন্ট লঞ্চের কথাও জানিয়েছেন।
আরও পড়ুন: হরিয়ানায় ব্লাস্ট হল Realme 5, একটুর জন্য বেঁচে গেলেন ইউজার
Realme TV
কোম্পানি আগেই জানিয়ে রেখেছে তারা ভারতে তাদের স্মার্ট টিভিও লঞ্চ করবে। রিয়েলমি তাদের স্মার্ট টিভি নিয়ে কাজ করছে এবং এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে এই টিভি ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে। এই টিভি সম্পর্কে মাধব শেঠ তাঁর বক্তব্যে জানান গোটা বিশ্বে সর্বপ্রথম এই টিভি ভারতেই লঞ্চ করা হবে এবং ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে এতে বিশেষ কাস্টমাইজেশন করা হচ্ছে। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতে Realme Smart TV লঞ্চ করা হবে। এই টিভি যে কম দামে লঞ্চ করা হবে সেবিষয়ে কোনো সন্দেহ নেই, তবে আরও মনে করা হচ্ছে ভারতীয় দর্শকের পছন্দ ও সুবিধা অনুযায়ী এই টিভিতে বিশেষ ফিচার থাকবে।
Realme Band
কিছু দিন আগে কোম্পানি ভারতে তাদের প্রথম ফিটনেস ট্র্যাকার Realme Band লঞ্চ করেছিল। এর দাম রাখা হয়েছে মাত্র 1,499 টাকা। এই ডিভাইসটি 24 ঘন্টা হেল্থ অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করে। এতে হার্ট রেট মনিটর, আইডল অ্যালার্ট ও ওয়াটার ড্রিংক রিমাইন্ডারের মতো ফিচার আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যান্ডের হার্ট রেট মনিটরের উন্নত পারফরম্যান্সের জন্য এটি ভারতীয় ইউজারদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










