Xiaomi আনতে চলেছে 5টি রেয়ার ক‍্যামেরা ও 5260 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Mi Note 10 Lite, লিক হল স্পেসিফিকেশন

শাওমি গত বছর আন্তর্জাতিক মঞ্চে তাদের ফ্ল‍্যাগশিপ ফোন হিসেবে Mi Note 10 ও Mi Note 10 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনগুলির মধ্য দিয়ে কোম্পানি টেক মঞ্চে তাদের টেকনোলজি পেশ করে ব্র‍্যান্ডের 108 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানি ভারতে এখনও পর্যন্ত এই ফোনদুটি লঞ্চ করেনি অথচ এই ফোনদুটি লঞ্চের আগেই এই সিরিজের আরেকটি স্মার্টফোনের স্পেসিফিকেশন জানা গেছে। শোনা যাচ্ছে মি নোট 10 সিরিজে কোম্পানি Mi Note 10 Lite নামে একটি ফোন লঞ্চ করতে চলেছে।

আরও পড়ুন: লকডাউনের ফলে 70 শতাংশ বেড়ে গেল ইন্টারনেটের ব‍্যবহার, স্পীডের ক্ষেত্রে 30 শতাংশ পর্যন্ত হ্রাস

বিখ্যাত টিপস্টার সুধাংশু শাওমির Mi Note 10 Lite সম্পর্কে তথ্য দিয়েছেন। টুইটে বলা হয়েছে Mi Note 10 Lite ফোনটি Xiaomi M2002F4LG মডেল নাম্বারের সঙ্গে পেশ করা হবে। এই লিকে ফোনটির মডেল নাম্বারের সঙ্গে সঙ্গে ফোনটির স্পেসিফিকেশন‌ও শেয়ার করা হয়েছে। লিক অনুযায়ী এই ফোনটি বড় ব‍্যাটারী ও অসাধারণ ক‍্যামেরা সেগমেন্টের সঙ্গে লঞ্চ করা হবে।

লিকে Mi Note 10 Lite এর স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে এই ফোনটি 6.47 ইঞ্চির বড় ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে বলে জানা গেছে এবং প্রসেসিঙের জন্য Mi Note 10 Lite ফোনটিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট দেওয়া হতে পারে। এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,260 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে পাঁচটি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। অর্থাৎ ফোনটির ব‍্যাক প‍্যানেলে পেন্টা রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে।

আরও পড়ুন: বাজার কাঁপাবে Huawei, লঞ্চ করল 8 জিবি র‍্যাম ও 8টি ক‍্যামেরাওয়ালা P40 Pro+ এবং P40 Pro

শাওমির আগামী Mi Note 10 Lite এর ফোটোগ্ৰাফি সেগমেন্ট সম্পর্কে বলা হয়েছে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেখা যাবে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক্ষমতাসম্পন্ন আরও চারটি সেন্সর দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলের জন্য Mi Note 10 Lite এ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে শাওমির Mi Note 10 Lite এর এই স্পেসিফিকেশনকে শুধুমাত্র একটি অনিশ্চিত লিক বলেই মনে করা হচ্ছে।

Mi Note 10 

কোম্পানি তাদের Mi Note 10 ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.47 ইঞ্চির কার্ভড ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দিয়েছে। এই ফোনটির পিক্সেল ডেনসিটি 398 পিপিআই। এতে অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি প্রসেসরের সঙ্গে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Mi Note 10 এ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,260 এম‌এএইচ ব‍্যাটারী আছে। সবচেয়ে বড় কথা কোম্পানি এই ফোনের বক্সে 30 ওয়াটের‌ই ফাস্ট চার্জার দেওয়া হয়েছে এবং এটি মাত্র 65 মিনিটের মধ্যে ফোনটি পুরোপুরি চার্জ করতে সক্ষম। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 4জি এলটিই, ওয়াইফাই 802.11 A/V/G/N/AC, ব্লুটুথ 5.0 এবং জিপিএস আছে।

আরও পড়ুন: 50 MP ক‍্যামেরা ও 8 GB RAM এর সঙ্গে লঞ্চ হল Huawei P40, ফিচার দেখে অবাক হতে হয়

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 108 মেগাপিক্সেল প্রাইমারি শুটার, একটি 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2x অপ্টিক‍্যাল জুমের সঙ্গে 12 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সর, 50x ডিজিটাল জুম সাপোর্টের সঙ্গে 5 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সর ও একটি ম‍্যাক্রো ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

কোম্পানি 100 ওয়াট সুপার চার্জ টার্বো চার্জিং টেকনোলজি পেশ করে জানিয়েছে এই টেকনোলজির সাহায্যে 4,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন মাত্র 17 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যায়। তবে Vivo এর 120W Charging Technology শাওমির থেকে বেশ কিছুটা এগিয়ে। এই টেকনোলজি 4,000 এম‌এএইচ ব‍্যাটারী মাত্র 13 মিনিটের মধ্যে পুরোপুরি চার্জ করতে সক্ষম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here