দীর্ঘ প্রতিক্ষার পর ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত OnePlus টেক মঞ্চে ‘OnePlus 8’ সিরিজ লঞ্চের মধ্য দিয়ে ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে চলেছে। গোটা বিশ্বের মধ্যে OnePlus 8 সিরিজ সবার আগে ভারতেই লঞ্চ করা হচ্ছে এরপর একে একে চীনসহ বিশ্বের অন্যান্য মার্কেটে পেশ করা হবে। এই সিরিজে কোন কোন স্মার্টফোন লঞ্চ করা হবে সেবিষয়ে কোম্পানি অফিসিয়ালি কোনো তথ্য জানায়নি। তবে শোনা যাচ্ছে এই সিরিজে OnePlus 8, OnePlus 8 Pro এবং OnePlus 8Z লঞ্চ করা হতে পারে। এবার লঞ্চের আগেই OnePlus 8 সিরিজের একটি স্মার্টফোন গীকবেঞ্চে লিস্টেড করা হয়েছে এবং এখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।
আরও পড়ুন: 48 MP কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Infinix Note 7 সিরিজ
চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে OnePlus 8 সিরিজের একটি স্মার্টফোন লিস্টেড হয়েছে। এই লিস্টিংটি বেশ কিছু দিন আগের, তবে এখন এটি মিডিয়ায় নিজের স্থান করে নিচ্ছে। গীকবেঞ্চে ফোনটি OnePlus IN2025 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং মনে করা হচ্ছে এই ফোনটি OnePlus 8 সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন OnePlus 8 Pro। গীকবেঞ্চের তথ্য অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এ কাজ করবে।
গীকবেঞ্চে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই তথ্য যদি সত্যি হয় তবে তথাকথিত OnePlus 8 Pro ফোনটি 12 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হবে। লিস্টিঙে ফোনটির প্রসেসরের কোডনেম ‘kona’ লেখা হয়েছে। আসলে এটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 এর কোডনেম। তাই আশা করা হচ্ছে OnePlus 8 Pro ফোনটি এই ফ্ল্যাগশিপ চিপসেটের সঙ্গেই লঞ্চ করা হবে। বেঞ্চমার্কিং স্কোরের দিক থেকে OnePlus IN2025 ফোনটি সিঙ্গেল কোরে 906 এবং মাল্টিকোরে 3398 স্কোর পেয়েছে।
আরও পড়ুন: GST এর পর সমস্ত ব্র্যান্ড বাড়িয়েছে তাদের স্মার্টফোনের দাম, দেখে নিন পুরো লিস্ট
OnePlus 8 Pro
ওয়ানপ্লাসের সিইও কোম্পানির কমিউনিটি ফোরামে OnePlus 8 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দিয়েছিলেন। পীট জানিয়েছিলেন এই সিরিজের স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। সিইওর বক্তব্য থেকে জানা গেছে গত বছর লঞ্চ হওয়া ওয়ানপ্লাস স্মার্টফোনের তুলনায় এই বছরের স্মার্টফোন 25 শতাংশ বেশি ফাস্ট হবে। এছাড়া OnePlus 8 সিরিজে LPDDR5 RAM এবং UFS 3.0 Storage দেখা যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি OnePlus 7 সিরিজের ক্ষেত্রে LPDDR4 RAM ব্যবহার করা হয়েছিল।
লিক অনুযায়ী OnePlus 8 Pro তে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির বড় ডিসপ্লে থাকবে। এছাড়া এই ফোনে স্ন্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হবে যা 5জি কানেক্টিভিটি সাপোর্ট করে। লিকে বলা হয়েছে এই ফোনে 8 জিবি এবং 12 জিবি র্যামের সঙ্গে 128 জিবি এবং 256 জিবি UFS 3.0 স্টোরেজ থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 30 ওয়াট Warp চার্জিং এবং 30 ওয়াট ফাস্ট ওয়ারলেস চার্জিং সাপোর্টেড 4,510 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। ফোটোগ্ৰাফির জন্য এতে 48 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়া এই ফোন 3 ওয়াট রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Vodafone-Idea ইউজারদের স্বস্তি, বেড়ে গেল প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি
লঞ্চ ইভেন্ট কীভাবে লাইভ দেখবেন?
গোটা বিশ্বে করোনা ভাইরাসের এই চরম সংকটজনক পরিস্থিতিতে কোম্পানি তাদের ফোন লঞ্চ করার জন্য অনলাইন ইভেন্টের আয়োজন করেছে। আগামী 14 এপ্রিল বাড়িতে বসেই এই গ্লোবাল লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রীমিঙের মাধ্যমে দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 8:30 এর সময় এই ইভেন্ট শুরু হবে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি দেখা যাবে। এছাড়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও এটি লাইভ দেখানো হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











