অন্যান্য কোম্পানির মতোই ভারতীয় টেলিকম কোম্পানি Vodafone-Idea করোনা ভাইরাসের ক্রমবর্ধমান মহামারীর আকার দেখে প্রিপেইড ইউজারদের প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে দেশের অন্যান্য টেলিকম কোম্পানি যেমন Jio, Airtel ও BSNL এই পদক্ষেপ নিয়ে নিয়েছে। কোম্পানির কথা অনুযায়ী তারা কম উপার্জনকারী ইউজারদের জন্য তাদের প্ল্যানের ভ্যালিডিটি বাড়াচ্ছে।
আরও পড়ুন: 5000 mAh ব্যাটারী ও 4 GB RAM এর সঙ্গে লঞ্চ হল Honor এর সস্তা স্মার্টফোন Play 9A
কোম্পানি তাদের যেসব গ্ৰাহকরা ফিচার ফোন ইউজ করেন তাদের বর্তমান প্ল্যানের ভ্যালিডিটি আগামী 17 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এছাড়া এইসব গ্ৰাহকদের 10 টাকা করে টকটাইমও দেওয়া হবে।
দেশে বর্তমানে করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার উদ্দেশ্যে যে লকডাউন জারি করা হয়েছে এই পরিস্থিতিতে কোনো ফিচার ফোন ইউজার অথবা আরও ভালো ভাবে বলতে গেলে কোনো গরীব মানুষকে কল করার জন্য যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এয়ারটেল ঘোষণা করে জানিয়েছে তারা তাদের 8 কোটি ইউজারদের প্ল্যানের ভ্যালিডিটি 17 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেবে। এর সঙ্গেই এই গ্ৰাহকদের 10 টাকা করে টকটাইম দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। অন্যদিকে জিওফোন ইউজারদের আগামী 17 এপ্রিল পর্যন্ত কলিঙের জন্য 100 মিনিট এবং 100টি এসএমএস দেওয়া হচ্ছে।
এছাড়া দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL এবং MTNL তাদের সমস্ত ইউজারদের প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানোর ঘোষণা করেছিল। কিন্তু সবকটি প্রাইভেট কোম্পানির চেয়ে এক কদম এগিয়ে BSNL এবং MTNL তাদের ইউজারদের বর্তমান প্ল্যানের ভ্যালিডিটি 20 এপ্রিল পর্যন্ত বাড়াচ্ছে। এছাড়া কোম্পানি তাদের ইউজারদের 10 টাকা করে টকটাইম দেওয়া হবে বলে জানিয়েছে।
জানিয়ে রাখি গত বছর অর্থাৎ 2019 সালের নভেম্বর মাসে চীনের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। আজকের দিনে দাঁড়িয়ে চীনের সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 24 মার্চ থেকে গোটা দেশে 21 দিনের লকডাউনের সিদ্ধান্ত নেন। অর্থাৎ আগামী 14 এপ্রিল পর্যন্ত গোটা ভারতে লকডাউন কার্যকর থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











