চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Vivo আন্তর্জাতিক মঞ্চে তাদের ‘ভি’ সিরিজের নতুন ফোন Vivo V19 কোনো অনুষ্ঠান ছাড়াই লঞ্চ করে দিয়েছে। কিছু দিন আগে করোনা ভাইরাসের প্রকোপে ভারতে Vivo V19 এর লঞ্চ স্থগিত করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কোম্পানি ভারতে ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করেনি। চলুন জেনে নেওয়া যাক Vivo V19 এর ফিচার ও স্পেসিফিকেশন।
আরও পড়ুন: 12 GB RAM এর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল OnePlus 8 Pro, ভারতে লঞ্চ হবে 14 এপ্রিল
ডিজাইন
কোম্পানি তাদের Vivo V19 ফোনটি ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। ফোনটির স্ক্রিনের ওপরের ডানদিকে ডুয়েল পাঞ্চ হোল অবস্থিত। এই ফোনের ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে ‘L’ শেপের রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপের মধ্যে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপের মধ্যে চারটি ক্যামেরা সেন্সরের সঙ্গে ভার্টিক্যাল শেপে ফ্ল্যাশ লাইট আছে।
ব্যাক প্যানেলে নিচের দিকে Vivo এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। Vivo V19 এর ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন অবস্থিত। ডেটা ট্রান্সফার ও চার্জিঙের জন্য এই ফোনের নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এই ফোনটি Sleek Silver এবং Gleam Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
আরও পড়ুন: 8 GB RAM ও 5000 mAh ব্যাটারীর সঙ্গে চলে এল Vivo Y50, জেনে নিন ফিচার ও দাম
ক্যামেরার কামাল
ফোটোগ্ৰাফির জন্য Vivo V19 এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের বোকে লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলেরই ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনের অন্যতম বিশেষত্ব হল এই ফোনের ফ্রন্ট প্যানেলে ডুয়েল পাঞ্চ হোল ক্যামেরা দেওয়া হয়েছে। Vivo V19 এ সেলফির জন্য এফ/2.08 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং এফ/2.28 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। এই ফ্রন্ট ক্যামেরা সেটআপ সুপার নাইট সেলফি, সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেলফি, আল্ট্রা স্টেবল সেলফি ভিডিও, আর্ট পোর্ট্রেট ভিডিও, সেলফি সফটলাইট ব্যান্ড ও আর্ট পোর্ট্রেট মোডের মতো ফিচারযুক্ত।
স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Vivo V19 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6 44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 SoC তে রান করে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ফনটাচ ওএস 10 এ কাজ করে। Vivo V19 ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
আরও পড়ুন: 48 MP কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Infinix Note 7 সিরিজ
এই ফোনে ট্রিপল কার্ড স্লট আছে অর্থাৎ এই ফোনে একই সঙ্গে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড ব্যবহার করা যায়। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V19 এ 33 ওয়াট ভিভো ফ্ল্যাশ চার্জ 2.0 সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ওয়াইফাই 802.11 a/b/g/n, ব্লুটুথ 5.0, 4জি এবং ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











