কিছু দিন আগে IMEI ডেটাবেসে চীনের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি ভিভোর একটি নতুন স্মার্টফোন Vivo Y50 স্পট করা হয়। আবার কয়েক দিন আগে গুগল প্লে কনসোলে Vivo Y50 ফোনটি Vivo V1935 মডেল নাম্বারের সঙ্গে দেখা গিয়েছিল এবং এর থেকে জানা যায় কোম্পানি খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ করতে পারে। এবার ফোনটির কিছু স্পেসিফিকেশন ও দামসহ অফিসিয়ালি পেশ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: GST এর পর সমস্ত ব্র্যান্ড বাড়িয়েছে তাদের স্মার্টফোনের দাম, দেখে নিন পুরো লিস্ট
ভিভো কম্বোডিয়া তাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ফোনটির দাম ও কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে ফোনটির সেল সম্পর্কে কিছু বলা হয়নি। এছাড়াও ভারতের টিপস্টার সুধাংশু আম্ভোর ডিভাইসটির অফিসিয়াল রেন্ডার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছেন।
Vivo Y50 এর ডিজাইন
কোম্পানি তাদের Vivo Y50 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি ব্ল্যাক, গ্ৰেডিয়েন্ট এবং ভায়োলেট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফ্ল্যাশ লাইটের সঙ্গে আয়তাকার শেপে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Vodafone-Idea ইউজারদের স্বস্তি, বেড়ে গেল প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি
Vivo Y50 এর স্পেসিফিকেশন
Vivo Y50 ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির আল্ট্রা ও স্ক্রিন এবং ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। কোম্পানি তাদের Vivo Y50 তে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে। তবে গুগল কনসোলের তথ্য অনুযায়ী এই ফোনটি 6 জিবি র্যামের সঙ্গেও পেশ করা হবে।
ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ফোকাস লেন্থের সঙ্গে 2 মেগাপিক্সেলেরই ম্যাক্রো লেন্স আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y50 তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 64 MP ক্যামেরা এবং Kirin 820 5G প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Honor 30S, জেনে ফোনটি সম্পর্কে সবকিছু
দাম
Vivo Cambodia এর ফেসবুক পেজের পোস্ট অনুযায়ী Vivo Y50 এর দাম $249 (প্রায় 19,000 টাকা) রাখা হয়েছে। তবে Vivo Y50 এর সেল সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি অফিসিয়ালি তাদের Vivo Y50 ফোনটির সেল সম্পর্কে ঘোষণা করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










