Realme অনেক দিন আগেই জানিয়ে দিয়েছে কোম্পানি স্মার্টফোন মার্কেটে জনপ্রিয়তা লাভ করার পর এবার স্মার্ট গ্যাজেট ও টেলিভিশন মার্কেটে নিজের পরিচিতি গড়তে চায়। বেশ কিছু দিন আগে কোম্পানি জানায় তারা তাদের স্মার্ট টিভি নিয়ে কাজ করছে এবং গোটা বিশ্বের মধ্যে কোম্পানি সবার আগে ভারতে এই Realme Smart TV লঞ্চ করবে। এবার এই Realme Smart TV ভারতের সার্টিবিকেশন সাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে এবং এই টিভির ডিসপ্লে সাইজও জানা গেছে।
আরও পড়ুন: Exclusive: লঞ্চের আগেই দেখে নিন Honor Play 4T এবং Play 4T Pro এর ফুল স্পেসিফিকেশন
Realme Smart TV ভারতের BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে লিস্টেড করা হয়েছে এবং এই লিস্টিঙের কথা জানিয়েছেন স্বনামধন্য টিপস্টার মুকুল শর্মা। টিপস্টার তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিস্টিঙের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং এর থেকেই জানা গেছে Realme Smart TV বিআইএসে JSC55LSQLED মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিং থেকে টিভির স্ক্রিন সম্পর্কেও জানা গেছে। এখানে Realme Smart TV এর 43 ইঞ্চির প্যানেলযুক্ত মডেল লিস্টেড করা হয়েছে। মনে করা হচ্ছে Realme Smart TV এর বেস মডেলে 43 ইঞ্চির স্ক্রিন থাকবে এবং এর থেকে বড় ডিসপ্লেওয়ালা মডেলও লঞ্চ করা হবে।
রিয়েলমি তাদের স্মার্ট টিভি নিয়ে কাজ করছে এবং এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে এই টিভি ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে। এই টিভি সম্পর্কে মাধব শেঠ তাঁর বক্তব্যে জানান গোটা বিশ্বে সর্বপ্রথম এই টিভি ভারতেই লঞ্চ করা হবে এবং ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে এতে বিশেষ কাস্টমাইজেশন করা হচ্ছে। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতে Realme Smart TV লঞ্চ করা হবে। এই টিভি যে কম দামে লঞ্চ করা হবে সেবিষয়ে কোনো সন্দেহ নেই, তবে আরও মনে করা হচ্ছে ভারতীয় দর্শকের পছন্দ ও সুবিধা অনুযায়ী এই টিভিতে বিশেষ ফিচার থাকবে।
আরও পড়ুন: 12 GB RAM এর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল OnePlus 8 Pro, ভারতে লঞ্চ হবে 14 এপ্রিল
Realme Watch
কিছু দিন আগে স্বয়ং রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ Realme Watch সম্পর্কে তথ্য দিয়েছিলেন। মাধব শেঠ ওয়াচ খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে বলে জানান। কিন্তু তিনি শুধুমাত্র ওয়াচের লঞ্চ সম্পর্কে জানিয়েই থেমে যাননি, তিনি কোম্পানির এই প্রথম স্মার্ট ওয়াচের লুকও শেয়ার করেছেন। আসলে গত 25 মার্চ অনুষ্ঠিত আস্ক মাধব সেশনে ইন্টারভিউয়ে মাধব শেঠ রিয়েলমি স্মার্ট ওয়াচ পড়েছিলেন। কবজিতে এটি পড়ে তিনি কোম্পানির আগামী স্মার্ট ওয়াচের লুক দেখিয়ে দিয়েছেন।
রিয়েলমি স্মার্ট ওয়াচ স্কোয়ার অর্থাৎ চারকোনা শেপের ডায়ালের সঙ্গে পেশ করা হবে। ভিডিওতে মাধব শেঠ ব্ল্যাক কালারের ওয়াচ পড়েছিলেন। মাধব শেঠ কোম্পানির এই আগামী Realme SmartWatch এর কোনো ডিটেইলস জানাননি ঠিকই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন কোম্পানি এই ঘড়ি নিয়ে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এটি ভারতের মার্কেটে পেশ করা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই সেশনে মাধব শেঠ Realme 6 Pro ফোনটির পার্পল কালার ভেরিয়েন্ট লঞ্চের কথাও জানিয়েছেন।
আরও পড়ুন: 8 GB RAM ও 5000 mAh ব্যাটারীর সঙ্গে চলে এল Vivo Y50, জেনে নিন ফিচার ও দাম
Realme Band
কিছু দিন আগে কোম্পানি ভারতে তাদের প্রথম ফিটনেস ট্র্যাকার Realme Band লঞ্চ করেছিল। এর দাম রাখা হয়েছে মাত্র 1,499 টাকা। এই ডিভাইসটি 24 ঘন্টা হেল্থ অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করে। এতে হার্ট রেট মনিটর, আইডল অ্যালার্ট ও ওয়াটার ড্রিংক রিমাইন্ডারের মতো ফিচার আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যান্ডের হার্ট রেট মনিটরের উন্নত পারফরম্যান্সের জন্য এটি ভারতীয় ইউজারদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











