5000mAh ব‍্যাটারী ও 4GB RAM এর সঙ্গে চীনা ব্র‍্যান্ডকে টক্কর দেওয়ার জন্য চলে এল Samsung Galaxy M11, দাম মাত্র 10999 টাকা

Samsung বিগত বেশ কিছু সময় ধরে তাদের লো বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে। এবার কোম্পানি ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্য নিয়ে এক সঙ্গে Samsung Galaxy M01 এবং Samsung Galaxy M11 ফোনদুটি লঞ্চ করেছে। এই দুটি ফোন‌ই লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। কোম্পানির নতুন Samsung Galaxy M01 ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হলেও Samsung Galaxy M11 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। পাঞ্চ হোল ডিসপ্লে, 5,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লো বাজেট সেগমেন্টের Samsung Galaxy M11 ফোনটি এমন ভাবে পেশ করা হয়েছে যা অন‍্যান‍্য চীনা ব্র‍্যান্ডের ফোনগুলিকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট।

লুক ও ডিজাইন

কোম্পানি তাদের Samsung Galaxy M11 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিনদিকে ন‍্যারো বেজল দেওয়া হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বেজল আছে। এই ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় ফোনটির পাঞ্চ হোল দেওয়া হয়েছে এবং এই হোলের মধ্যেই এই ফোনের সেলফি ক‍্যামেরা অবস্থিত। Samsung Galaxy M11 ফোনটির ডায়মেনশন 161.4 × 76.3 × 9.0 এম‌এম এবং এর ওজন 197 গ্ৰাম রাখা হয়েছে।

Samsung Galaxy M11 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এক‌ই লাইনে তিনটি ক‍্যামেরা সেন্সর অবস্থিত এবং এর পাশে ফ্ল‍্যাশ লাইট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটনের সঙ্গে নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Samsung Galaxy M11 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ও ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি ওয়ান‌ইউআই 2.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 4450 চিপসেট দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M11 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চাযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চাযুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy M11 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

ভারতে Samsung Galaxy M11 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি আছে। Samsung Galaxy M11 এর এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 10,999 টাকা এবং 12,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি মেটালিক ব্লু, ব্ল‍্যাক ও ভায়োলেট কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here