Xiaomi লঞ্চ করল সস্তা স্মার্টফোন Redmi 9C, এতে আছে 5000mAh ব‍্যাটারী এবং ট্রিপল রেয়ার ক‍্যামেরা

শাওমি আন্তর্জাতিক মঞ্চে তাদের পোর্টফোলিও বাড়িয়ে এক সঙ্গে দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Redmi 9A এবং Redmi 9C লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোন‌ই মালয়েশিয়াতে লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। ভারতীয় দাম অনুযায়ী Redmi 9A ফোনটির দাম প্রায় 6,300 টাকা রাখা হয়েছে এবং Redmi 9C ফোনটি প্রায় 7,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনেই ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এর মধ্যে Redmi 9C ফোনটি সম্পর্কে সবকিছু।

লুক ও ডিজাইন

Redmi 9C ফোনটি কোম্পানির পক্ষ থেকে ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ডিসপ্লের তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট দেওয়া হয়েছে। ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে ছোট ‘ইউ’ শেপের নচ আছে। Redmi 9C এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কয়ার শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওপরের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। এক‌ইভাবে ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে।

ফিচার ও স্পেসিফিকেশন

Redmi 9C ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে মিইউআই 11 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাবাইট ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে IMG PowerVr GE8320 জিপিইউ আছে।

ফোটোগ্রাফির জন্য Redmi 9C তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Redmi 9C ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা Redmi 9C এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। এই ফোনটি কোম্পানি RM 429 দামে লঞ্চ করেছে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 7,500 টাকার কাছাকাছি। মালয়েশিয়ার মার্কেটে Redmi 9C ফোনটি Midnight Gray, Midnight Blue এবং Peacock Green কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে এবং এই সপ্তাহ থেকেই এর সেল শুরু হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here