পাঁচটি ক‍্যামেরা ও 4025mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল OPPO K7 5G, জেনে নিন দাম

বিগত দীর্ঘদিন ধরে OPPO K7 5G সম্পর্কে একাধিক অনলাইন লিক প্রকাশিত হয়েছে। অবশেষে আজ কোম্পানি এই ফোনটি লঞ্চ করে দিয়েছে। ওপ্পো কোনো ইভেন্ট ছাড়া কিছুটা চুপচাপ ভাবেই চীনে এই মিড রেঞ্জ ক‍্যাটাগরির ফোনটি পেশ করেছে। OPPO K7 5G তে 5জি সাপোর্টেড স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট আছে। এই ফোনটি OPPO K5 এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে লঞ্চ করা হয়েছে এবং এতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির সমস্ত খুটিনাটি সম্পর্কে।

দাম

কোম্পানির পক্ষ থেকে OPPO K7 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর মধ্যে একটি ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে CNY 1,999 (প্রায় 21,000 টাকা)। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে  CNY 2.299 (প্রায় 24,700 টাকা)। তবে কোম্পানি ফোনটির গ্লোবাল লঞ্চ সম্পর্কে কিছু জানায়নি।

OPPO K-সিরিজের প্রথম 5G ফোন

OPPO K7 5G ফোনটি কোম্পানির ‘কে’ সিরিজের প্রথম 5জি স্মার্টফোন। আমরা আগেই বলেছি OPPO K7 5G ফোনটি এই সিরিজের OPPO K5 এর আপগ্ৰেডেড ভার্সন। এই OPPO K5 ফোনটিগত বছর অক্টোবর মাসে।স্ন‍্যাপড্রাগন 730জি, কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এবং 3,920 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছিল।

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের নতুন OPPO K7 5G ফোনটিতে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড প‍্যানেল ওয়াটারড্রপ নচ ডিসপ্লে যোগ করেছে। এই ফোনটি মাত্র 7.97mm চ‌ওড়া। OPPO K7 5G অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765G 5G মোবাইল চিপসেটে রান করে। এই ফোনটিতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরি দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO K7 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

OPPO K7 5G অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 কাজ করে যা কোম্পানির ইন হাউস ColorOS লেয়ারিং যুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,025 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এছাড়া OPPO K7 5G তে 3.5mm হেডফোন জ‍্যাক আছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here