চীনা ফোনকে টক্কর দিতে আসছে LG Wing ডুয়েল স্ক্রিন স্মার্টফোন, লঞ্চ হবে অসাধারণ ডিজাইনের সঙ্গে

বিগত বেশ কিছু সময় ধরে LG আন্তর্জাতিক মার্কেটে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছে। কয়েক দিন আগে গীকবেঞ্চে কোম্পানির একটি ফোন LGE LM-F100N মডেল নাম্বারের সঙ্গে স্পট করা হয়েছিল, মনে করা হচ্ছে এই ফোনটি LG Wing নামে লঞ্চ করা হবে। এবার এই তথাকথিত LG Wing এর একটি ভিডিও লিক হয়েছে, যার থেকে জানা গেছে এটি একটি নতুন ডুয়েল স্ক্রিন স্মার্টফোন হবে। ভিডিওতে ফোনটির বিশেষ লুক দেখা গেছে।

Airtel ইউজারদের জন্য খারাপ খবর: শেষ হতে চলেছে সস্তা ডেটার যুগ!

LG Wing এর অফিসিয়াল নাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। একটি অনলাইন পাবলিকেশন Androidauthority এই ভিডিওটি সামনে নিয়ে এসেছে। ভিডিওতে ফোনটির নেভিগেশনের সঙ্গে মিউজিক প্লেয়ারের ব‍্যবহার করতে দেখা গেছে। এর থেকে বোঝা গেছে ডুয়েল স্ক্রিনের সাহায্যে ইউজার কি কি করতে পারবেন।

ভিডিওতে এই আপকামিং LG Wing ফোনটি একটি গাড়ির ফোন হোল্ডারে রাখা দেখানো হয়েছে। ফোনটির মেইন স্ক্রিন যেখানে ভার্টিক‍্যাল অবস্থায় রাখা হয়েছে এবং এতে নেভিগেশন দেখানো হচ্ছে সেখানে দাঁড়িয়ে ফোনটির দ্বিতীয় স্ক্রিন মেইন স্ক্রিনের পেছনে হরাইজন্টাল শেপে অবস্থিত এবং এতে মিউজিক প্লেয়ার চলছে। ফোনটি কিছুটা ‘T’ শেপের দেখতে লাগছে।

Samsung Galaxy A71 এবং Galaxy A51 এর Quick Switch ফিচার: প্রাইভেসি বজায় রাখার সবচেয়ে বেস্ট ও সহজ উপায়

ফোনটির মেইন স্ক্রিনের ফ্রন্ট প‍্যানেলের চারদিকে অত‍্যন্ত সরু বেজল আছে এবং এতে কোনো পাঞ্চ হোল বা নচ নেই। রিপোর্ট অনুযায়ী ফোনটির দ্বিতীয় ডিসপ্লে প্রথম ডিসপ্লের চেয়ে অপেক্ষাকৃত ছোট হবে এবং প্রথম ডিসপ্লের নিচেই এটি প্লেস করা হবে।

প্রসঙ্গত কিছু দিন আগেই এই ফোনটি গীকবেঞ্চে LGE LM-F100N মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। এই বেঞ্চমার্কিং সাইটে ফোনটি সিঙ্গেল কোরে 601 এবং মাল্টিকোর টেস্টে 1843 পয়েন্ট পেয়েছে। লিস্টিং থেকে জানা গিয়েছিল এই ফোনে অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন প্রসেসর দেওয়া হবে এবং এর বেস ফ্রিকোয়েন্সি 1.80 গিগাহার্টস হবে। শোনা যাচ্ছে LGE LM-F100N ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765G এর সঙ্গে পেশ করা হবে। গীকবেঞ্চ টেস্ট অনুযায়ী এতে 8 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম দেওয়া হবে।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here