গতকাল খবর পাওয়া গিয়েছিল চীনা টেক কোম্পানি Xiaomi ভারতে তাদের Redmi 9 ফোনটি লঞ্চের পর এই সিরিজে Redmi 9i নামে আরও একটি নতুন ফোন লঞ্চ করবে। কিন্তু এই খবরকে মিথ্যা প্রমাণ করে কোম্পানি স্বয়ং জানিয়ে দিয়েছে যে কোম্পানি Redmi 9i নামে নয় বরং Redmi 9A নামে একটি ফোন লঞ্চ করবে। ফোনটি সম্পর্কে তথ্য দেওয়ার সময় কোম্পানি আরও জানিয়েছে এই ফোনটি আগামী 2 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করা হবে।
Xiaomi Redmi 9A আগামী 2 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ‘দেশ কা স্মার্টফোন’ টাইটেল দিয়ে টীজ করা হবে। শাওমি জানিয়েছে এই ফোনটি 2 সেপ্টেম্বর লঞ্চের পর 4 সেপ্টেম্বর থেকে সেল করা হবে। এই ফোনটি আগেই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং ভারতেও এই ফোনটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে।
Redmi 9A
আন্তর্জাতিক মার্কেটে Redmi 9A ফোনটি 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে নতুন 2GHz MediaTek Helio G25 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট কম বাজেটের ফোনেও দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এছাড়া এই চিপসেট HyperEngine এবং IMG PowerVR GE8320 GPU যুক্ত। এই ফোনে 2 জিবি র্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত।

ফোটোগ্রাফির জন্য Redmi 9A ফোনটির ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ লাইটের সঙ্গে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে। এই ফোনে ট্রিপল কার্ড স্লট আছে অর্থাৎ একই সঙ্গে এই ফোনে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড ব্যবহার করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 9A তে 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে এবং এই ফোনটি Android 10 এর সঙ্গে MIUI 11 এ কাজ করে।
Xiaomi Redmi 9
কোম্পানির পক্ষ থেকে তাদের Redmi 9 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। ফোনটির 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,999 টাকা এবং 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Redmi 9 ফোনটির ফুল ফিচার ও স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









