ভারতের এক নাম্বার টেলিকম ব্র্যান্ড রিলায়েন্স জিওর কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান আছে। কোম্পানির প্রত্যেক গ্ৰাহক তাঁর প্রয়োজন অনুযায়ী সস্তা থেকে বেশি দামের মধ্যে যে কোনো প্ল্যান রিচার্জ করতে পারেন। ডেটার দিক থেকে কোম্পানি প্রতিদিন 1 জিবি থেকে 3 জিবির মধ্যে বিভিন্ন প্ল্যান অফার করে। এই সব প্ল্যানগুলির ভ্যালিডিটি ও বেনিফিটও আলাদা আলাদা ধরনের। আজ আমরা কোম্পানির প্রতিদিন 3 জিবি ডেটাওয়ালা প্ল্যানগুলি সম্পর্কে কথা বলব।
আরও পড়ুন: Jio এর নামে চলছে জোচ্চুরি, Reliance এর সতর্কতা!
জিওর কাছে এখন 349 টাকা, 401 টাকা এবং 999 টাকা দামের প্রিপেইড প্ল্যান আছে যেগুলি প্রতিদিন 3 জিবি করে ডেটার সঙ্গে আনলিমিটেড কলও দেয়। চলুন জেনে নেওয়া যাক এইসব প্ল্যানগুলি সম্পর্কে সব কিছু।
349 টাকা দামের প্ল্যান
কোম্পানির 349 টাকা দামের প্রিপেইড প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি করে হাই স্পীড ডেটা পাওয়া যায়। অর্থাৎ পুরো ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে এই প্ল্যানে মোট 84 জিবি ডেটা পাওয়া যায়। ডেটা লিমিট ষেষ হওয়ার পরেও ইউজাররা 64Kbps স্পীডে ডেটা ব্যবহার করতে পারবেন।
ভয়েস কলিঙের জন্য এই জিও টু জিও আনলিমিটেড খল ও অন্য নেটওয়ার্কের জন্য 1,000 মিনিট পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস ও বিনামূল্যে জিও অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হয়।
401 টাকা দামের প্ল্যান
349 টাকা দামের প্ল্যানটির মতোই এই প্ল্যানটির ভ্যালিডিটিও 28 দিন। এই প্ল্যানেও কোম্পানি প্রতিদিন 3 জিবি করে ডেটা দেয়। কিন্তু এই প্ল্যানটি রিচার্জ করলে 84 জিবির সঙ্গে সঙ্গে অতিরিক্ত 6 জিবি ডেটা দেওয়া হয়। অর্থাৎ 401 টাকা দামের রিচার্জ প্ল্যানে মোট 90 জিবি ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানে জিও টু জিও আনলিমিটেড ও অন্য নেটওয়ার্কে কলের জন্য 1,000 মিনিট দেওয়া হয়। একইভাবে জিওর অন্যান্য প্ল্যানের মতো এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস ও বিনামূল্যে জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানে এক বছরের জন্য Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন দেওয়া হয় একদম বিনামূল্যে।
আরও পড়ুন: Airtel ও Vodafone কে পিছনে ফেলে এগিয়ে Jio, জেনে নিন কিভাবে জিওর হল 36 লক্ষ লাভ
999 টাকা দামের প্ল্যান
জিওর 999 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানটি রিচার্জ করলেও প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানে 84 দিনে মোট 252 জিবি ডেটা উপভোগ করা যায়। দৈনিক ডেটা শেষ হওয়ার পর ইউজাররা 64 কেবিপিএস স্পীডে ইন্টারনেট ব্যবহার চালু রাখতে পারবেন। এছাড়া এই প্ল্যানটি রিচার্জ করলে জিও টু জিও আনলিমিটেড ভয়েস কল, অন্য নেটওয়ার্কের জন্য 3,000 টকটাইম মিনিট, প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস ও জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










