কয়েক দিন আগেই অ্যাপেল তাদের সবচেয়ে ছোট 5জি স্মার্টফোন আইফোন 12 মিনি লঞ্চ করেছে। ছোট স্ক্রিনযুক্ত এই ফোনটি স্পেসিফিকেশনের দিক থেকে যথেষ্ট অ্যাডভান্স এবং এটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করছে। এটি দেখে চীনের কোম্পানি শাওমির রেডমি ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার Lu Weibing নতুন আভাস দিয়েছেন। মনে করা হচ্ছে আগামী দিনে রেডমি মিনি লঞ্চ করা হতে পারে। তবে লু জানিয়েছেন ফোনের সাইজের কারণে ব্যাটারীর ক্ষমতা প্রভাবিত হতে পারে।
আরও পড়ুন: লঞ্চের আগেই ওয়েবসাইটে লিস্টেড হল iQOO U1x, আরও জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য
প্রকৃতপক্ষে বর্তমানে বড় স্ক্রিনযুক্ত স্মার্টফোনের মোট সাইজের বেশিরভাগ অংশই জুড়ে থাকে তার ব্যাটারী। তাই সাইজ ছোট হলে খুব স্বাভাবিক ভাবেই ব্যাটারীর ক্ষমতাও কমে যাবে। তবে এখন নয়, লঞ্চের পরই বোঝা যাবে রেডমি মিনিতে কি কি স্পেশাল থাকবে।

ওয়েইবিং চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo তে তাঁর অ্যাকাউন্ট থেকে এই কথা জানিয়েছেন। লু ওয়েইবিং বলেছেন কোম্পানি রেডমি মিনি তৈরির কথা ভাবছে তবে এর জন্য ব্যাটারীর সঙ্গে আপস করতে হতে পারে। এই ফোনের ব্যাটারীর ক্ষমতা সম্পর্কে এখনই কিছু বলা মুশকিল, বর্তমানে যথেষ্ট অসংলগ্ন পরিস্থিতি হয়ে রয়েছে। নতুন একটি রিপোর্ট থেকে জানা গেছে iPhone 12 Mini তে 2,227 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Samsung এর পূজা উপহার, এখন আরও সস্তা 6000mAh4 ব্যাটারীযুক্ত Samsung Galaxy M21
প্রসঙ্গত জানিয়ে রাখি যখন খবর পাওয়া গিয়েছিল অ্যাপেল তাদের ফ্ল্যাগশিপ আইফোন সিরিজে আইফোন 12 মিনি লঞ্চ করবে তারপরই রেডমি প্রোডাক্ট ডাইরেক্টর Wang Teng বলেছিলেন কোম্পানি রেডমি মিনি বানানোর কথা চিন্তাভাবনা করছে।
iPhone 12 Mini 5G
অ্যাপেল আইফোন 12 মিনি 5জিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.4 ইঞ্চির ডিসপ্লে আছে এবং ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় প্যানেল গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে। ফোনটি আইওএস 14 এর সঙ্গে 5ন্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত এ14 বায়োনিক চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 64 জিবি, 128 জিবি ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য আইফোন 12 মিনিতে 12 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা ও 12 মেগাপিক্সেলেরই সেলফি ক্যামেরা আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










