WhatsApp এ আসছে অসাধারণ ফিচার, 7 দিন পর নিজে থেকেই মুছে যাবে ম‍্যাসেজ: জেনে নিন কিভাবে

দীর্ঘদিন ধরে WhatsApp এমন কিছু আকর্ষণীয় ফিচার নিয়ে কাজ করছে যেগুলি ইউজারদের চ‍্যাটিং এক্সপেরিয়েন্স অন‍্য লেভেলে নিয়ে যাবে। এর মধ্যে অন‍্যতম একটি হল ‘Disappearing Messages’ ফিচার, যা নিয়ে এখন কোম্পানি বর্তমানে কাজ করে চলেছে। আশা করা হচ্ছে শীঘ্রই এই ফিচারটি সেল‌আউট করে দেওয়া হবে। আগেই Wabetainfo জানিয়েছে আগামী আপডেটে এই ফিচার রিলিজ করা হবে।।ডিস‍্যাপেয়ারিং ম‍্যাসেজ ফিচার আসার আগে এটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে Realme X7 সিরিজ, ওয়েবসাইটে লিস্টেড হল নতুন স্মার্টফোন

FAQ পেজের তথ্য সবার আগে হোয়াটস‌অ্যাপ বিটা ট্র‍্যাকার WABetaInfo লক্ষ্য করে। সোর্স থেকে জানা গেছে, যদি কোনো চ‍্যাট7 দিন ধরে ওপেন করা না হয় তবে সেই ম‍্যাসেজ মুছে যাবে। কিন্তু যদি নোটিফিকেশন প‍্যানেল ক্লিয়ার না করা হয় তবে সেখানে ম‍্যাসেজ চেক করা যাবে।

ইউজারদের এই ‘Disappearing Messages’ কাস্টমাইজ করার কোনো অপশন দেওয়া হবে না। একবার এই ফিচার এনেবল করার পর 7 দিন পর নিজে থেকে সমস্ত নতুন চ‍্যাট এক্সপায়ার হয়ে যাবে। অর্থাৎ ইউজাররা নিজেদের ইচ্ছা মতো অনেক দিন পর আর ম‍্যাসেজ ক্লিয়ার করার সুযোগ পাবেন না।

আরও পড়ুন: আপনার ফোনেও কি আছে এই 21টি অ্যাপ? লিস্ট দেখে এখনই করুন ডিলিট

বলা হয়েছে এই নতুন ফিচার ইউজারের পাঠানো পুরোনো ম‍্যাসেজকে কোনোভাবে এফেক্টেড করবে না। শীঘ্রই এই Disappearing Messages ফিচার iOS, অ্যান্ড্রয়েড, KaiOS ও ওয়েব/ডেক্সটপ ইউজাররা ব‍্যবহার করতে পারবেন।

ইউজাররা ডিস‍্যাপেয়ারিং ম‍্যাসেজ ফরোয়ার্ড করলে তার স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন। এছাড়া ডিস‍্যাপেয়ারিং ছবি ও ভিডিও গ‍্যালারিতে সেভ করে রাখা যাবে। এর জন্য Save to Camera Roll অপশন থাকবে, যা ম‍্যানুয়ালি এনেবল করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here