আজকেই POCO সম্পর্কে একটি খবরে জানা গেছে ব্র্যান্ডের আগামী স্মার্টফোন বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে স্পট করা হয়েছে। এই ফোনটি Xiaomi M2010J19CG মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে এবং এই ফোনে 4 জিবি র্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেটসহ আরও কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এবার পোকো সম্পর্কে একটি খবর পাওয়া গেছে যে কোম্পানি আগামী 24 নভেম্বর একটি নতুন স্মার্টফোন POCO M3 নামে লঞ্চ করবে।
কোম্পানির পক্ষ থেকে এই POCO M3 ফোনটি আন্তর্জাতিক মঞ্চে পেশ করা হবে। পোকো টুইটের মাধ্যমে জানিয়েছে যে, আগামী 24 নভেম্বর একটি অনলাইন ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই POCO M3 টেক জগতে পা রাখবে। ইউরোপ থেকে পোকোর এই ইভেন্ট লাইভ ব্রডকাস্ট করা হবে এবং গোটা বিশ্বে এটি লাইভ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী এই ইভেন্ট মধ্যরাতে শুরু হবে। কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

POCO M সিরিজ
কোম্পানির পক্ষ থেকে ভারতে ‘পোকো এম’ সিরিজে এখনও পর্যন্ত দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে যাদের নাম POCO M2 ও POCO M2 Pro। উভয় স্মার্টফোন ফ্লিপকার্টে সেল করা হয়। POCO M2 ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনটির 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,999 টাকা এবং 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,499 টাকা দামে সেল করা হয়। ফোনটি ব্লু, ব্ল্যাক ও রেড কালার ভেরিয়েন্টে সেল করা হয়।
অন্যদিকে POCO M2 Pro ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 13,999 টাকা। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজসহ 14,999 টাকা এবং সবচেয়ে বড় ভেরিয়েন্ট 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজসহ 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
প্রসঙ্গত জানিয়ে রাখি গীকবেঞ্চে একটি নতুন স্মার্টফোন Xiaomi M2010J19CG মডেল নাম্বারসহ স্পট করা হয়েছে এবং একে পোকো ফোন বলা হচ্ছে। লিস্টিং অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করবে এবং এটি 1.80 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেটে রান করবে। গীকবেঞ্চে ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই ফোনটি সিঙ্গেল কোরে 299 এবং মাল্টি কোরে 1252 পয়েন্ট পেয়েছে। কোম্পানির টুইটের পর মনে করা হচ্ছে এই ফোনটিই POCO M3 নামে পেশ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










