কাল লঞ্চ হবে ভারতের অন‍্যতম সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Vivo V20 Pro, জেনে নিন ডিটেইলস ও লাইভ দেখার পদ্ধতি

গত মাসে স্মার্টফোন কোম্পানি Vivo ভারতে তাদের ‘ভিভো ভি20’ সিরিজ পেশ করেছিল। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে Vivo V20 ও Vivo V20 SE স্মার্টফোন লঞ্চ করা হয় যা যথাক্রমে 24,990 টাকা ও 20,990 টাকা দামে ভারতে সেল করা হচ্ছে। এই সিরিজের সফলতার পর কোম্পানি সিরিজকে আরও বড় করার পরিকল্পনা করছে। আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম যে শীঘ্রই ভারতে Vivo V20 Pro স্মার্টফোন লঞ্চ হবে এবং এটি দেশের সবচেয়ে সস্তা 5জি ফোনের মধ্যে একটি হতে চলেছে। আগামীকাল অর্থাৎ 2 ডিসেম্বর ভারতে এই শক্তিশালী ফোনটি পা রাখতে চলেছে। লঞ্চের আগেই দেখে নিন এই দুর্দান্ত ফোনটির বিশেষত্ব সম্পর্কে।

আরও পড়ুন: Airtel বিনামূল্যে দিচ্ছে 5GB ডেটা, জেনে নিন কিভাবে পাবেন

দাম

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Vivo V20 Pro ফোনটি ভারতের মার্কেটে 29,990 টাকা দামে পেশ করা হবে। এটি ফোনটির MOP অর্থাৎ ম‍্যাক্সিম অপারেটিং প্রাইস হবে। এই দামে মার্কেটে আসার মানে হল Vivo V20 Pro 5G কে আগে থেকে মার্কেটে উপস্থিত অন‍্যান‍্য 5G স্মার্টফোন যেমন OnePlus Nord ও Moto G 5G এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। আগামীকাল দুপুর 12টার সময় ফোনটির লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং এই অনুষ্ঠান কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম ও ইউটিউব চ‍্যানেলে দেখানো হবে।

অসাধারণ ফোটোগ্ৰাফি

Vivo V20 Pro 5G এর অন‍্যতম বড় ফিচার এর ক‍্যামেরা সেগমেন্ট। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে তিনটি ও ফ্রন্ট প‍্যানেলে দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 44 মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.28 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে আসছে Samsung Galaxy M02, অফিসিয়াল ওয়েবসাইটে হল লাইভ

Vivo V20 Pro 5G এর ব‍্যাক প‍্যানেলে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এখ‌ইভাবে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ও ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মোনো লেন্স আছে। এই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ‌ অটো আই ফোকাস টেকনিকে কাজ করে এবং ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপ‌ 2.5 সেন্টিমিটার পর্যন্ত ম‍্যাক্রো শুটিং করতে সক্ষম।

সুন্দর ডিসপ্লে

টেক মার্কেটে Vivo V20 Pro 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.44 ইঞ্চির লার্জ ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই ফোনটির ডিসপ্লে 408 পিপিআই পিক্সেল ডেনসিটি ও 3000000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে। জানিয়ে রাখি এই সুন্দর স্মার্টফোনটি মাত্র 7.39 এম‌এম পাতলা এবং এর ওজন 170 গ্ৰাম। ভারতে ফোনটি Midnight Jazz, Moonlight Sonata ও Sunset Melody কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।

আরও পড়ুন: 2 ডিসেম্বর ভারতে আসছে সস্তা 5G স্মার্টফোন Vivo V20 Pro, জেনে নিন বিশেষত্ব

হার্ডওয়্যার

প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হবে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 620 জিপিইউ থাকবে। আন্তর্জাতিক মঞ্চে ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে, তাই মনে করা হচ্ছে ভারতের মার্কেটেও ফোনটি এক‌ই র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। Vivo V20 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএসে কাজ করে।

শক্তিশালী ব‍্যাটারী

আন্তর্জাতিক মার্কেটে Vivo V20 Pro 5G ফোনটি 4,000 এম‌এএইচের ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও এই ফোনে এক‌ই ক্ষমতার ব‍্যাটারী যোগ করা হবে। কোম্পানি তাদের Vivo V20 Pro 5G ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here