Jio এর সবচেয়ে সস্তা প্রতিদিন 3GB ডেটাওয়ালা প্ল‍্যান, কোনো কোম্পানির কাছে নেই এর জবাব

দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর কাছে তাদের ইউজারদের জন্য বিভিন্ন দামের ক‍্যাটাগরিতে আলাদা আলাদা প্ল‍্যান আছে। কোম্পানি এইসব প্ল‍্যানে বিভিন্ন ধরনের ভ‍্যালিডিটির ওপর ভিত্তি করে ডেটা ও ভয়েস কলিং দেয়। অবশ্য প্রায়ই দেখা যায় জিওকে টেক্কা দেওয়ার জন্য এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া বিভিন্ন প্ল‍্যান লঞ্চ করে থাকে। কিন্তু কম দামে বেশি ডেটা দেওয়ার দিক থেকে প্রতিবারই জিও এগিয়ে থাকে। আজ আমরা রিলায়েন্স জিওর সবচেয়ে সস্তা প্রতিদিন 3 জিবি ডেটাওয়ালা প্ল‍্যান সম্পর্কে কথা বলব।

আরও পড়ুন: মাত্র 10,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব‍্যাটারী ও 4GB RAM যুক্ত Xiaomi Redmi 9 Power

প্রতিদিন 3GB ডেটাওয়ালা প্ল‍্যান

কোম্পানির পক্ষ থেকে তাদের গ্ৰাহকদের 349 টাকার প্ল‍্যানে প্রতিদিন 3 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। প্রতিদিন 3 জিবি ডেটাওয়ালা প্ল‍্যানের লিস্টে এটি কোম্পানির সবচেয়ে সস্তা প্ল‍্যান। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। অর্থাৎ দৈনিক 3 জিবি করে সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে একজন গ্ৰাহক মোট 84 জিবি ডেটা উপভোগ করতে পারবেন।

ফ্রিতে পাওয়া যাবে ভয়েস কল

এই প্ল‍্যানটি রিচার্জ করে জিও টু জিও আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায় এবং নন জিও নাম্বারের জন্য 1000 এফ‌ইউপি মিনিট দেওয়া হয়। এছাড়াও 349 টাকা দামের প্ল‍্যানটিতে গ্ৰাহকরা প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস ও Jio Apps এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

আরও পড়ুন: নতুন বছরে ধামাকা করতে আসছে Samsung Galaxy A72 5G, দেখে নিন ডিজাইন

ডাউনলোড স্পীডে এগিয়ে জিও

কিছু দিন আগে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI নভেম্বর মাসের ডাউনলোড সম্পর্কিত একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্ট অনুযায়ী জিওর গড় ডাউনলোড স্পীড ছিল 20.8 এমবিপিএস। গত অক্টোবরে মাসের তুলনায় এই স্পীড 3.0 এমবিপিএস বেশি। অক্টোবর মাসে জিওর 4জি ডাউনলোড স্পীড দেখা গেছে 17.8 এমবিপিএস। গত তিন বছরেরও বেশি সময় ধরে রিলায়েন্স জিও ডাউনলোড স্পীডের দিক থেকে ক্রমাগত নাম্বার ওয়ান 4জি অপারেটরের জায়গা দখল করে আছে।

ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় স্থানে থাকা এয়ারটেলের পারফরম্যান্স আগের চেয়ে উন্নত হয়েছে। এয়ারটেলের গড় 4জি ডাউনলোড স্পীড অক্টোবরে 7.5 এমবিপিএস থেকে বেড়ে নভেম্বরে 8 এমবিপিএস হয়ে গেছে। এয়ারটেলের তুলনায় রিলায়েন্স জিওর স্পিড 2.5 গুণ বেশি। এখন ভোডাফোন ও আইডিয়া একসঙ্গে মিলিত হয়ে ভোডাফোন আইডিয়া হিসেবে কাজ করছে, তবে ট্রাই উভয় কোম্পানির রিপোর্ট আলাদা আলাদা ভাবে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here