শাওমি আজ ভারতে তাদের প্রোডাক্টের লিস্টে Redmi 9 Power নামে একটি নতুন স্মার্টফোন জুড়ে দিয়েছে। কোম্পানি তাদের ‘রেডমি 9’ সিরিজে সুন্দর লুক ও অসাধারণ স্পেসিফিকেশনসহ এই ফোনটি পেশ করেছে। এই ফোনটির মধ্য দিয়ে কোম্পানি ভারতে আরও একটি নতুন 6,000 এমএএইচের ব্যাটারীযুক্ত স্মার্টফোন পেশ করেছে। Redmi 9 Power ফোনটি মাত্র 10,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 22 ডিসেম্বর থেকে শপিং সাইট আমাজনে সেল করা হবে।
আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo Y31, শীঘ্রই ভারতে হতে পারে লঞ্চ
Xiaomi Redmi 9 Power
কোম্পানির পক্ষ থেকে Redmi 9 Power ফোনটি ওয়াটারড্রপ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 6.53 ইঞ্চির বড় ফুল এইচডি+ ডট ড্রপ ডিসপ্লে যোগ করা হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এই স্মার্টফোনের ডিসপ্লে 1500:1 কন্ট্রাস্ট রেশিও ও 400 নিটস ব্রাইটনেসে কাজ করে। এই ফোনটি ব্যবহারের সময় চোখ সুরক্ষিত রাখার জন্য এতে TUV Rheinland লো ব্লু লাইট টেকনিক যোগ করা হয়েছে।
Redmi 9 Power ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই 12 এ কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য Redmi 9 Power এ অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। কোম্পানি তাদের এই নতুন ফোনে LPDDR4X RAM ও UFS 2.2।স্টোরেজ যোগ করেছে।
আরও পড়ুন: এইসব ফোনে আর চলবে না WhatsApp, দেখে নিন লিস্টে আপনার ফোন আছে কি না
ফোটোগ্রাফির জন্য Redmi 9 Power এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এছাড়া এই সেটআপে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
Redmi 9 Power একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এতে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Realme আনছে Narzo সিরিজের স্মার্টফোন, আগামী মাসে লঞ্চ হবে Realme Narzo 30 ও Narzo 30 Pro
ভেরিয়েন্ট ও দাম
শাওমি ভারতে তাদের Redmi 9 Power ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এটি মাত্র 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি আছে এবং এর দাম রাখা হয়েছে 11,999 টাকা। এই দুটি ভেরিয়েন্টের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। আগামী 22 ডিসেম্বর থেকে Redmi 9 Power ফোনটি আমাজন ইন্ডিয়াতে Mighty Black, Blazing Blue, Fiery Red ও Electric Green কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











