ফ্ল্যাগশিপ কিলার ওয়ানপ্লাস সম্পর্কে কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি OnePlus Nord, OnePlus Nord N10 ও OnePlus Nord N100 এর সফলতার পর এই সিরিজে আরেকটি নতুন স্মার্টফোন OnePlus Nord SE নামে লঞ্চের পরিকল্পনা করছে। কয়েক দিন আগে একটি লিকের মাধ্যমে OnePlus Nord SE এর কিছু স্পেসিফিকেশন জানা গেছে। কিন্তু এবার এই ফোনটি সম্পর্কে একটি বড় খবর পাওয়া গেছে যা এতদিনের OnePlus Nord SE সম্পর্কে পাওয়া সমস্ত পুরোনো লিকের চেয়ে আলাদা।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 5000mAh ব্যাটারী ও 4GB RAM যুক্ত দুর্দান্ত স্মার্টফোন, দাম মাত্র 8,699 টাকা
বিখ্যাত টিপস্টার Max Jambor টুইটে OnePlus Nord SE সম্পর্কে জানিয়েছেন এই ফোনটি কোনো নতুন ফোন হবে না বরং বাজারে উপস্থিত OnePlus Nord এর একটি স্পেশাল এডিশন হবে। বলা হয়েছে Nord SE এর মানে হল Nord Special Edition। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনটির রেয়ার ডিজাইনে নতুনত্ব দেখা যাবে এবং এর জন্য ডিজাইনার Joshua Vides এর সঙ্গে হাত মেলানো হয়েছে। অন্যদিকে OnePlus Nord SE এর স্পেসিফিকেশন সম্পূর্ণভাবে OnePlus Nord ফোনটির মতোই হবে।
OnePlus Nord
কোম্পানি তাদের OnePlus Nord ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির Fluid AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।
আরও পড়ুন: Exclusive: সামনে এল Samsung Galaxy A32 এর লাইভ ইমেজ, দেখে নিন কেমন হবে ডিজাইন
OnePlus Nord 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে অক্সিজেন ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 765জি চিপসেট যোগ করা হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 620 জিপিইউ আছে। ওয়ানপ্লাসের এই ফোনে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,115 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য OnePlus Nord এ মোট ছয়টি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যার মধ্যে চারটি ব্যাক প্যানেলে এবং ফ্রন্ট প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর আছে। ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত এবং এফ/1.75 আ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন Sony IMX586 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেটআপে এফ/2.25 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.24 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি এফ/2.24 আ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











