ভারতে লঞ্চ হল 5000mAh ব‍্যাটারী ও 4GB RAM যুক্ত দুর্দান্ত স্মার্টফোন, দাম মাত্র 8,699 টাকা

স্মার্টফোন কোম্পানি টেকনো দীর্ঘদিন ধরে ভারতে লো বাজেটে সুন্দর স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চ করে আসছে। এই কোম্পানির ফোনগুলি দামের দিক থেকে সস্তা হ‌ওয়ার পাশাপাশি দুর্দান্ত ফিচারযুক্ত হ‌ওয়ায় সহজেই শাওমি-রিয়েলমির মতো ব্র‍্যান্ডের ফোনকে টেক্কা দিতে পারে। কয়েক দিন আগে কোম্পানি তাদের নতুন ‘POVA’ সিরিজের প্রথম স্মার্টফোন TECNO POVA লঞ্চ করেছিল। এবার কোম্পানি ভারতে বড় ব‍্যাটারীযুক্ত Tecno Spark 6 Go স্মার্টফোন পেশ করেছে। ভারতের মার্কেটে এই ফোনটি Realme C3 ও Samsung Galaxy M01s এর মতো সস্তা ফোনকে টক্কর দেবে।

আর‌ও পড়ুন: Xiaomi আনছে 108MP ক‍্যামেরাওয়ালা নতুন স্মার্টফোন Mi 10i, ভারতে লঞ্চ হবে 5 জানুয়ারি

শক্তিশালী ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Tecno Spark 6 Go তে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী একবার ফুল চার্জ করলে 40 দিন স্ট‍্যান্ডবাই এবং 54 ঘন্টা টকটাইম দিতে সক্ষম। এই ফোনটির ডায়মেনশন 165.6 × 76.3 × 9.1 এম‌এম এবং ওজন 193 গ্ৰাম।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Tecno Spark 6 Go তে ওয়াটারড্রপ নচের সঙ্গে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.52 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও 20:9 ও পীক ব্রাইটনেস 480 নিটস। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও A25 SoC তে রান করে। Tecno Spark 6 Go তে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: Xiaomi Redmi Note 9 এ পাওয়া যাচ্ছে 2,500 টাকার ছাড়, মাত্র দুদিন পাওয়া যাবে এই সুযোগ

ফোটোগ্রাফির জন্য এই লো বাজেট স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি অন‍্য লেন্স যোগ করা হয়েছে। এই ফোনের ক‍্যামেরায় AI HDR, AI Beauty, Bokeh Mode এর মতো ফিচার পাওয়া যায়। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 ও HiOS 6.2 তে কাজ করে।

দাম ও অফার

কোম্পানি তাদের নতুন Tecno Spark 6 Go ফোনটি একটি মাত্র র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে এবং এর দাম রাখা হয়েছে 8,699 টাকা। কিন্তু ফোনটির ইন্ট্রোডাক্টারি প্রাইস 8,499 টাকা। ফোনটি Aqua Blue, Ice Jadeite ও Mystery White কালার ভেরিয়েন্টে সেল করা হবে। আগামী 25 ডিসেম্বর দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্টে Tecno Spark 6 Go ফোনটি সেল করা হবে। এছাড়া অফলাইন স্টোরে ফোনটি আগামী 7 জানুয়ারি থেকে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনের কেনাকাটার ওপর 100 দিন পর্যন্ত ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার দেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here