আমরা কিছু দিন আগেই Samsung Galaxy A32 এর রেয়ার প্যানেলের এক্সক্লুসিভ লাইভ ইমেজ শেয়ার করেছিলাম। যদিও Samsung Galaxy A32 5G ফোনটি সম্পর্কে দীর্ঘদিন ধরেই সমালোচনা শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত বেশ কিছু সার্টিফিকেশন সাইটে ফোনটিকে লিস্টেডও হতে দেখা গেছে। এবার স্যামসাং ইউকে এবং আয়ারল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে Samsung Galaxy A32 5G ফোনটির সাপোর্ট পেজ M-A326B/DS মডেল নাম্বারের সঙ্গে লাইভ হয়ে গেছে। সবার আগে এই লিস্টিং স্পট করে টেক ওয়েবসাইট MySmartPrice। কিন্তু এগানেও ফোনটির ডুয়েল সিম ফিচার ছাড়া অন্য কোনো তথ্যের উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: কাল ভারতে লঞ্চ হবে Xiaomi Mi 10i 5G স্মার্টফোন, জেনে নিন কিভাবে লাইভ দেখবেন এবং এই ফোনের বিশেষত্ব
এই লিস্টিং দেখার পর বোঝা যাচ্ছে শীঘ্রই ফোনটি লঞ্চ করে দেওয়া হবে। তবে এতদিন ধরে প্রকাশিত বিভিন্ন লিকের মাধ্যমে Samsung Galaxy A32 5G এর বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এই ফোনটি ছাড়াও Samsung Galaxy A32 4G, Galaxy A52 4G এবং Galaxy F62 ফোনগুলি বিআইএসেরসার্টিফিকেশন পেয়েছে।
ডিজাইন
আমাদের পাওয়া ছবিতে দেখা গিয়েছিল এই ফোনের নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হবে। এছাড়া ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে রেক্ট্যাঙ্গুলার মডিউলের মধ্যে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। লাইভ ইমেজে ফোনের ব্যাটারী স্লটের জায়গাও দেখা গেছে। একটি প্যানেল ইমেজে ‘A32 4G LTE’ লেখা আছে, যার ফলে মনে করা হচ্ছে ফোনটির 5জি মডেলও পেশকরা হবে।
আরও পড়ুন: 5000mAh ব্যাটারীর সঙ্গে 7 জানুয়ারি লঞ্চ হবে স্যামসাঙের সস্তা স্মার্টফোন Samsung Galaxy M02s
এছাড়া Samsung Galaxy A32 এর রেন্ডার অনুযায়ী ফোনটি ইনফিনিটি ইউ ডিসপ্লে ও স্লিম বেজলের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। কোম্পানি ফোনটির দুটি কালার ভেরিয়েন্ট পেশ করবে বলে জানা গেছে। তবে ফোনটির আরও কিছু কালার অপশন মার্কেটে আনা হতে পারে। রেন্ডার অনুযায়ী ফোনের নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এমএম অডিও জ্যাক ও স্পীকার গ্ৰিল দেওয়া হবে।
স্পেসিফিকেশন
Samsung Galaxy A32 ফোনটির ডায়মেনশন 164.2 × 76.1 × 9.1 এমএম হবে বলে জানা গেছে। এই ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটির 5জি মডেল মিডিয়াটেক ডায়মেনসিটি 720 SoC, 15W ফাস্ট চার্জিং ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম আউট অফ দি বক্স পাওয়া যাবে। এই ফোনটির দাম EUR 299 (প্রায় 26,900 টাকা) এর কাছাকাছি হবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










