The Indian Gadget Awards 2020 : দেখে নিন কোন ফোনটি Best Budget Phone of 2020

Best Budget Phone of 2020

Best Budget Phone of 2020 মানে হল ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো। এই অ্যাওয়ার্ড শোয়েব প্রথম ক‍্যাটাগরি ছিল Best Budget Phone of 2020 এবং এই লিস্টে সেইসব ফোনের নাম ছিল যেগুলির দাম 20,000 টাকার কম। পোকো এক্স2, রিয়েলমি 7 প্রো, রেডমি নোট 9 প্রো, স‍্যামসাং গ‍্যালাক্সি এম31এস, রিয়েলমি নারজো 20 প্রো এবং মোটো জি 5জি এই ক‍্যাটাগরিতে নমিনেট হয়েছিল। এই ক‍্যাটাগরির বিজেতা POCO X2 এবং রানার আপ Realme 7 Pro।

শাওমির থেকে আলাদা হয়ে ইন্ডিপেনডেন্ট ব্র‍্যান্ড হিসেবে পোকোর প্রথম স্মার্টফোন ছিল POCO X2। সুন্দর লুকের সঙ্গে এতে আছে দুর্দান্ত স্পেসিফিকেশন। এই ফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেল কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড।

POCO X2 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের Sony IMX686 সেন্সর। এর সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর আছে। POCO X2 তে প্রাইমারি ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর 20 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সরটি 2 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে।

POCO X2 ফোনটি মিইউআই 11 যুক্ত অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ আছে। POCO X2 একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 27 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here