Best Mid-Range Phone of 2020
টেক জগতের The Indian Gadget Awards 2020 এর দ্বিতীয় ক্যাটাগরি ছিল Best Mid-Range Phone of 2020। এই ক্যাটাগরির নমিনী ছিল ওয়ানপ্লাস নর্ড, পিক্সেল 4এ, ভিভো ভি20 প্রো, রিয়েলমি এক্স3 সুপারজুম, স্যামসাং গ্যালাক্সি এম51 ও স্যামসাং গ্যালাক্সি এম71 এর মতো সুন্দর কিছু স্মার্টফোন। কড়া প্রতিযোগিতার শেষে এই ক্যাটাগরির বিজয়ী হয়েছে OnePlus Nord স্মার্টফোন। এছাড়া Samsung Galaxy M51 ফোনটি দ্বিতীয় স্থান পেয়েছে।
OnePlus Nord এ 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে এবং Samsung Galaxy M51 এ 60 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড 6.7 ইঞ্চির সুপার এমোলেড প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এর মধ্যে স্যামসাং ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে এবং ওয়ানপ্লাস নর্ডে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 620 জিপিইউ আছে।
The Indian Gadget Awards 2020 : দেখে নিন কোন ফোনটি Best Budget Phone of 2020
ফোটোগ্রাফির জন্য OnePlus Nord এ ফ্রন্ট প্যানেলে দুটি ও ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX586 প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের Sony IMX616 সেন্সর ও 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord এ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,115 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। Samsung Galaxy M51 এ 25 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 7,000 এমএএইচের ব্যাটারী আছে। ওয়ানপ্লাস নর্ডের 6 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 24,999 টাকা। একইভাবে ফোনটির 8 জিবি র্যামসহ 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 27,999 টাকা এবং 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










