Best Affordable Flagship Phone of 2020
The Indian Gadget Awards 2020 ইভেন্টে Best Affordable Flagship Phone of 2020 ক্যাটাগরিতে নমিনেট ছিল OnePlus 8T, Mi 10, Realme X50 Pro, Samsung Galaxy S20 FE, Apple iPhone SE 2020 ও Mi 10T Pro স্মার্টফোন। এদের মধ্যে OnePlus 8T উইনার এবং Samsung Galaxy S20 FE রানার আপ ঘোষিত হয়েছে।
The Indian Gadget Awards 2020 : সবার থেকে এগিয়ে এই ফোনটি Best Mid-Range Phone of 2020
এই ক্যাটাগরির বিজেতা OnePlus 8T ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.55 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 5জি ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে এবং এই ফোনের স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এছাড়াও এতে HDR10+, 402PPI ও 1100nits ব্রাইটনেস ফিচার আছে।
এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে অক্সিজেন ওএস ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেটে রান করে। 5জি কানেক্টিভিটির জন্য OnePlus 8T তে এক্স55 মোডেম যোগ করা হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 650 জিপিইউ আছে। ভারতে ফোনটি 8 জিবি ও 12 জিবি LPDDR4X র্যামের সঙ্গে UFS 3.1 স্টোরেজযুক্ত 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
The Indian Gadget Awards 2020 : দেখে নিন কোন ফোনটি Best Budget Phone of 2020
ফোটোগ্রাফির জন্য OnePlus 8T তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX586 সেন্সরের সঙ্গে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স আছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের Sony IMX471 পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,500 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










