The Indian Gadget Awards 2020 : সেলফি প্রেমীদের জন্য এই ফোনটি Best Selfie Phone of 2020

Best Selfie Phone of 2020

ফোটোগ্রাফির কথা হচ্ছে অথচ সেলফির কথা হবে না, এমনটা হতেই পারে না। সেলফি প্রেমী মানুষদের জন্য The Indian Gadget Awards 2020 তে আলাদা ভাবে Best Selfie Phone of 2020 ক‍্যাটাগরি রাখা হয়েছে। এই ক‍্যাটাগরিতে নমিনী হিসেবে Vivo V20 Pro, Apple iPhone 12 Pro Max, Samsung Galaxy S20 Ultra, OPPO Reno 3 Pro, OnePlus 8 Pro ও Pixel 4a এর মধ্যে Vivo V20 Pro ফোনটি বিজয়ী এবং Apple iPhone 12 Pro Max রানার আপ হয়েছে।

The Indian Gadget Awards 2020 : দেখে নিন কোন ফোনটি ফোটোগ্রাফি সেগমেন্টে Best Mid-Range Camera Phone of 2020

Vivo V20 Pro 5G এর অন‍্যতম বড় ফিচার এর ক‍্যামেরা সেগমেন্ট। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 44 মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.28 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এর ব‍্যাক প‍্যানেলে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এখ‌ইভাবে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ও ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মোনো লেন্স আছে।

The Indian Gadget Awards 2020 ইভেন্টে সবার থেকে এগিয়ে এই ফোনটি হয়ে গেছে Best Affordable Flagship Phone of 2020

টেক মার্কেটে Vivo V20 Pro 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.44 ইঞ্চির লার্জ ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটির ডিসপ্লে 408 পিপিআই পিক্সেল ডেনসিটি ও 3000000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে। জানিয়ে রাখি এই সুন্দর স্মার্টফোনটি মাত্র 7.39 এম‌এম পাতলা এবং এর ওজন 170 গ্ৰাম। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 620 জিপিইউ আছে।

The Indian Gadget Awards 2020 : সবার থেকে এগিয়ে এই ফোনটি Best Mid-Range Phone of 2020

ভারতে Vivo V20 Pro তে 4,000 এম‍‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ব‍্যাটারী দ্রুত চার্জ করার জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। ভারতে ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ একটিমাত্র ভেরিয়েন্টে 29,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here