The Indian Gadget Awards 2020 : শক্তিশালী প্রসেসিঙের সঙ্গে এই ফোনটি হয়ে গেছে Best Gaming Phone of 2020

Best Gaming Phone of 2020

মোবাইল গেমিঙের দিক থেকে 2020 সাল যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। করোনা ভাইরাসের প্রভাবে ভারতসহ গোটা বিশ্বে লকডাউন জারি করা হয় এবং বাড়ি বসে সময় কাটানোর জন্য সাধারণ মানুষ মোবাইল গেমিঙের ওপর যথেষ্ট নির্ভরশীল হয়ে পড়ে। এই ক‍্যাটাগরিতে নমিনেট হয়েছে ASUS ROG Phone 3, iQOO 3, OnePlus 8T, iPhone 12 Pro Max ও Xiaomi Mi 10 স্মার্টফোন। এদের মধ্যে ASUS ROG Phone 3 বিজেতা এবং Apple iPhone 12 Pro Max রানার আপ নির্বাচিত হয়েছে।

The Indian Gadget Awards 2020 : এই ফোনটি হয়ে গেছে Best Camera Phone of 2020

Asus ROG Phone 3 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের 7 এন‌এম টেকনিকে তৈরি স্ন‍্যাপড্রাগন 865+ চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো।650 জিপিইউ দেওয়া হয়েছে। হেভি গেমিঙের সময় ফোন যাতে বেশি গরম না হয় তাই Asus ROG Phone 3 তে গেমকুল 3 কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে টাচ সেন্সিটিভ আল্ট্রাসনিক বাম্পার/শোল্ডার বাটন এয়ার ট্রিগারের মতো অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে।

The Indian Gadget Awards 2020 : সেলফি প্রেমীদের জন্য এই ফোনটি Best Selfie Phone of 2020

কোম্পানির পক্ষ থেকে Asus ROG Phone 3 ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.59 ইঞ্চির এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি 144 হার্টস রিফ্রেসরেট ও 270 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে। এই স্ক্রিন ইন ডিসপ্লে যুক্ত এবং এতে 2.5ডি কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন আছে। Asus ROG Phone 3 এর ব‍্যাক প‍্যানেলে নোটিফিকেশন ও অন‍্যান‍্য কারণে জ্বলার জন্য RGB লাইটিং দেওয়া হয়েছে।

The Indian Gadget Awards 2020 : দেখে নিন কোন ফোনটি ফোটোগ্রাফি সেগমেন্টে Best Mid-Range Camera Phone of 2020

ফোটোগ্ৰাফির জন্য Asus ROG Phone 3 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Asus ROG Phone 3 তে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here