The Indian Gadget Awards 2020 : বাজিমাত করে এই ফোনটি হয়ে গেছে Smartphone of The Year 2020

Smartphone of The Year 2020

The Indian Gadget Awards 2020 এর অন‍্যতম উল্লেখযোগ্য ক‍্যাটাগরি হল Best Phone of the Year। এই ক‍্যাটাগরিতে সেই স্মার্টফোন বিজয়ী হবে যেটি লুকের দিক থেকে অসাধারণ এবং ফিচারের দিক থেকে অতুলনীয় হ‌ওয়ার পাশাপাশি অন‍্য সব আসপেক্ট থেকে সবচেয়ে বেশি জনপ্রিয়। এই ক‍্যাটাগরিতে নাম ছিল Apple iPhone 12 Pro Max, Apple iPhone 12, Samsung Note 20 Ultra, OPPO Find X2, Xiaomi Mi 10, OnePlus 8 Pro ও Motorola Edge+ স্মার্টফোনের। এদের মধ্যে উইনার iPhone 12 Pro Max এবং রানার আপ iPhone 12 ফোনটি হয়েছে।

The Indian Gadget Awards 2020 : শক্তিশালী প্রসেসিঙের সঙ্গে এই ফোনটি হয়ে গেছে Best Gaming Phone of 2020

Apple iPhone 12 Pro Max 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হয়েছে যা 16 কোর নিউরাল ইঞ্জিনে কাজ করে এবং 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। এতে  2778 X 1284 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যাপেল তাদের এই নতুন ফোনটি লেটেস্ট আইওএস 12 এর সঙ্গে পেশ করেছে।

The Indian Gadget Awards 2020 : এই ফোনটি হয়ে গেছে Best Camera Phone of 2020

ফোটোগ্ৰাফির জন্য iPhone 12 Pro Max এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এতে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 12  মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সরটি 26 এম‌এম ফোকাল লেন্থ সাপোর্টেড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এই সেন্সর OIS ফিচারযুক্ত। এছাড়াও এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এই ক‍্যামেরা 52 এম‌এম ফোকাল লেন্থের সঙ্গে 4এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। এই লেন্সেও OIS ফিচার আছে। এর সঙ্গে এতে তৃতীয় সেন্সর হিসেবে 12 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here