Xiaomi নিয়ে এল 108MP ক‍্যামেরাওয়ালা সবচেয়ে শক্তিশালী 5G ফোন Mi 11, তবে কি পিছিয়ে পড়বে Samsung?

শাওমি আজ তাদের গ‍্যাজেটের সংখ্যা আরও বাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে Mi 11 লঞ্চ করে দিয়েছে। এর জন্য কোম্পানি একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছিল। এই ফোনটি কোম্পানির গত বছর পেশ করা Mi 10 এর আপগ্ৰেডেড ভার্সন এবং এতে আগের তুলনায় যথেষ্ট বেশি অ্যাডভান্স ফিচার দেখা যাবে। মনে করিয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চের আগে গত বছর ডিসেম্বর মাসে Mi 11 ফোনটি চীনে পেশ করা হয়েছে। এই ফোনের অন‍্যতম বড় ফিচার হল এই ফোনে দেওয়া কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট। এছাড়া এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে এবং 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে।

আরও পড়ুন: ভারতে আসার জন্য প্রস্তুত Realme Narzo 30, শেয়ার হল রিটেইল বক্সের ছবি

ডিজাইন

Mi 11 ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিন দিক বেজল লেস এবং ডান ও দিকে স্ক্রিন সাইডের দিকে মোড়ানো। এই ফোনের চারদিকেই কার্ভড এজেস যোগ করা হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার মডিউলের মধ্যে তিনটি ক‍্যামেরা সেন্সর ও একটি এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। 

শক্তিশালী প্রসেসর

Mi 11 এ কোয়ালকমের শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 888 দেওয়া হয়েছে। কোয়ালকমের বেঞ্চমার্ক রেজাল্টে এই চিপসেট সিপিইউ, গ্ৰাফিক্স ও এআইসহ অন‍্যান‍্য ডিপার্টমেন্টে অনবদ্য পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে। স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে 25 শতাংশ পর্যন্ত সিপিইউ পারফরম্যান্স ও 35 শতাংশ পর্যন্ত ফাস্ট গ্ৰাফিক্সের সঙ্গে 7.5 জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পীড পাওয়া যায়।

আরও পড়ুন: 12GB RAM ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে আসছে Black Shark 4 Pro, লিস্টেড হল গুগলে

ক‍্যামেরার কামাল

ফোটোগ্রাফির জন্য Mi 11 এ স্কোয়ার মডিউলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.85 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এছাড়া এই ক‍্যামেরা সেট‌আপে MEMC ভিডিও ফ্রেম টেকনোলজি, OIS, রিয়েল টাইম SDR টু HDR এবং ভিডিও সুপার রেজলিউশনের মতো ফিচার আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

ডিসপ্লে

Mi 11 এ 1500 নিটস ব্রাইটনেস, 480 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেট এবং 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ও 1440 × 3200 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.81 ইঞ্চির 2K WQHD AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের মধ‍্যে সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট আছে। শাওমি এই ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট ও কর্নিং গোরিলা গ্লাস বিক্টস প্রোটেকশন যোগ করেছে।

আরও পড়ুন: 5G ক‍্যাটাগরির পরবর্তী Motorola স্মার্টফোন প্রস্তুত, এই মাসেই আসছে সস্তা Moto G40

কানেক্টিভিটি ও ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Mi 11 এ Mi TurboCharge 55W ওয়‍্যারড এবং 50W ওয়‍্যারলেস চার্জিং সাপোর্টেড 4,600 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাটারী 10 ওয়াট ওয়‍্যারলেস রিভার্স চার্জিং করতে সক্ষম। এছাড়া এই ফোনে বিল্ট ইন হার্ট রেট সেন্সর ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। বেসিক কানেক্টিভিটি ফিচার ছাড়াও এতে NFC WI-FI 6E পাওয়া যাবে এবং সবচেয়ে বড় কথা এই ফোনটি এক সঙ্গে দুটি ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যায়।

দাম

ইউরোপে Mi 11 এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম EUR 749 (প্রায় 65,732 টাকা) থেকে শুরু। অন‍্যদিকে ফোনটির 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে EUR 799 (প্রায় 70,120 টাকা)।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here