চীনের স্মার্টফোন কোম্পানি শাওমি আজ তাদের Redmi Note 10 সিরিজে Redmi Note 10, Redmi Note 10 Pro ও Redmi Note 10 Pro Max নামের তিনটি নতুন স্মার্টফোন এক সঙ্গে লঞ্চ করেছে। সিরিজের সবচেয়ে বড় ফোন Redmi Note 10 Pro Max এ যেমন 108 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে তেমনই সিরিজের সবচেয়ে ছোট ফোন Redmi Note 10 এ 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 5,000 এমএএইচের ব্যাটারী ও 6 জিবি র্যাম দেওয়া হয়েছে এবং Redmi Note 10 এর দাম শুরু মাত্র 11,999 টাকা থেকে।
আরও পড়ুন: 108MP ক্যামেরা, 8GB RAM ও 5020mAh ব্যাটারীর সঙ্গে লঞ্চ হল Redmi Note 10 Pro Max
Redmi Note 10
কোম্পানির পক্ষ থেকে Redmi Note 10 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনের ডিসপ্লে 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে ও কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এছাড়া এই ডিসপ্লে 1100 নিটস ব্রাইটনেস দিতে সক্ষম।
Redmi Note 10 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই 12 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এনএম টেকনিকতৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 678 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 612 জিপিইউ রয়েছে।
ফোটোগ্রাফির জন্য Redmi Note 10 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের Sony IMX582 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলেরই ডেপ্থ সেন্সর রয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
Redmi Note 10 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন জ্যাক ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 10 এ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আরও পড়ুন: iPhone থেকে ফুলকি বেরিয়েই ধরে যায় আগুন, যেনে নিন পুরো ঘটনা
ভেরিয়েন্ট ও দাম
ভারতে Redmi Note 10 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 11,999 টাকা। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজসহ 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 16 মার্চ থেকে Redmi Note 10 ফোনটি Aqua Green, Shadow Black ও Frost White কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









