iPhone থেকে ফুলকি বেরিয়েই ধরে যায় আগুন, যেনে নিন পুরো ঘটনা

স্মার্টফোনে আগুন ধরার ঘটনা আজকাল প্রায় জলভাত হয়ে গেছে। স‍্যামসাং থেকে শুরু করে শাওমি, এমনকি অ্যাপেলের ফোনেও আগুন ধরার কথা শোনা গেছে। ভারতসহ গোটা বিশ্বে এই ধরনের ঘটনার কথা শোনা গেলেই ইউজারদের মনে ভয় জন্ম নেয়, যদি তাদের সাথেও এমনটা হয়? এমন একটি ঘটনা ঘটেছিল 2019 সালে। তখন এক যুবকের Apple iPhone X এ বিস্ফোরণ ঘটে এবং তাকেও গুরুতর ভাবে জখম হতে হয়। এই ঘটনার বিরুদ্ধে এখন ইউজার কোর্টে কেস করেছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব

কোর্টে শুনানি

এছাড়া মেলবার্নে এক ব‍্যাক্তির কবজিতে বাঁধা অ্যাপেল ওয়াচ অতিরিক্ত মাত্রায় গরম হয়ে তাঁর কবজি পুড়ে যায়। তিনিও এখন মামলা করেছেন। উভয় পক্ষের হয়ে অষ্ট্রেলিয়াতে কার্বন উকিল কেস লড়ছেন এবং কাউন্টি কোর্টে মামলা দায়ের করা হয়েছে। 7NEWS অষ্ট্রেলিয়ার একটি রিপোর্ট থেকে এই কথা জানা গেছে।

অ্যাপেলের উত্তর

7NEWS এর পক্ষ থেকে মামলার বিষয়ে অ্যাপেলের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানির প্রতিনিধি জানিয়েছেন, তারা এবিষয়ে খতিয়ে দেখছেন এবং গ্ৰাহকদের সুরক্ষার বিষয়ে কোম্পানি যথেষ্ট সজাগ। উভয় কেস অষ্ট্রেলিয়ার কাউন্টি কোর্টে রুজু করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে ডাউনলোড করবেন Mirzapur 2 Full HD ওয়েব সিরিজ, উপভোগ করুন কালীন ভাইয়া ও গুড্ডুর তুলকালাম

আগেও iPhone X এ ধরেছে আগুন

কোনো স্মার্টফোনে আগুন ধরে যাওয়া আকাশ কুসুম কিছু নয়। দুর্লভ হলেও iPhone X এ আগুন ধরার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে 2018 তে প্রথম iPhone X এ আগুন ধরে। তখন এক যুবকের পেছনের পকেটে আইফোন রাখা ছিল এবং হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। দুর্ঘটনার পর সেই যুবক কোম্পানির সঙ্গে যোগাযোগ করে।

ফোনে কেন আগুন ধরে?

সাধারণত স্মার্টফোন ও অন‍্যান‍্য স্মার্ট ডিভাইসে ব‍্যাটারীর কারণেই আগুন ধরে। ইউজারদের সব সময় তাদের ফোন ওভার চার্জ না করতে এবং পেছনের পকেটে না রাখতে বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে ফোন ওভার হিট হয়েই বিস্ফোরিত হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here