বেশ কিছু দিন ধরে মোটোরোলা তাদের ‘জি’ সিরিজে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে। কয়েক দিন আগেই কোম্পানি ভারতে তাদের লো বাজেট ক্যাটাগরির Moto G30 ও Moto G10 Power লঞ্চ করেছিল। এই ফোনদুটি লঞ্চের পর থেকেই খবর পাওয়া যাচ্ছিল কোম্পানি তাদের ‘জি’ সিরিজেই Moto G100 নামের নতুন ও শক্তিশালী স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার TechnikNews ‘Nils Aherensmeler টুইটারের মাধ্যমে জানিয়েছেন কোম্পানি আগামী 25 মার্চ Moto G100 ফোনটি লঞ্চ করবে। আশা করা হচ্ছে আন্তর্জাতিক মার্কেটের পাশাপাশি ভারতেও ফোনটি লঞ্চ করা হবে। তবে এবিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।
আরও পড়ুন: Nokia প্রস্তুত তাদের আগামী লো বাজেট স্মার্টফোন নিয়ে, লঞ্চ হবে অত্যন্ত সস্তা Nokia G10
Moto Edge S এরই গ্লোবাল ভেরিয়েন্ট Moto G100
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী Moto G100 ফোনটি আসলে গত মাসে চীনে লঞ্চ করা Moto Edge S এর গ্লোবাল ভেরিয়েন্ট হিসেবে পেশ করা হবে। আশা করা হচ্ছে এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন হুবহু Moto Edge S এর মতোই হবে।
ডিজাইন
কয়েক দিন আগে TechnikNews এর শেয়ার করা ছবিতে Moto G100 এর ডিজাইন দেখা গেছে। ওয়েবসাইটে দেওয়া ছবি অনুযায়ী এই ফোনের ডিসপ্লের তিন দিকে ন্যারো বেজল এবং নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া চিন পার্ট থাকবে। ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় ডুয়েল সেলফি ক্যামেরার জন্য দুটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটসহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
আরও পড়ুন: দুর্দান্ত ফিচারের সঙ্গে শীঘ্রই ভারতে লঞ্চ হবে Google Pixel 5a, ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড
স্পেসিফিকেশন
যদি সত্যি সত্যিই Moto G100 ফোনটি Motorola Edge S এর গ্লোবাল ভেরিয়েন্ট হয় তবে ফোনটিরস্পেসিফিকেশন ধারণা করাই যায়। চীনে Motorola Edge S ফোনটি 2520 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির FHD+ এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেট, HDR10 ও 21:9 আসপেক্ট রেশিওযুক্ত।
Motorola Edge S ফোনটি sub-6 GHz ও mmWave এ 5জি সাপোর্টেড কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেটে রান করে। এই চিপসেটে মোবাইল গেমারদের জন্য অসাধারণ ultra-intuitive AI যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনে 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি IP52 স্প্ল্যাশ প্রুফ। এই ফোনে 3.5 এমএম হেডফোন জ্যাক ও প্রিইনস্টলড স্ক্রিন প্রোটেক্টর এবং ফোনের সঙ্গে চার্জার, কেবল ও কেস পাওয়া যায়।
আরও পড়ুন: আপনার কি প্রচুর ডেটা প্রয়োজন হয়? জেনে নিন Jio এর বেস্ট প্ল্যানের তিনটি বিশেষত্ব
Motorola Edge S এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা ও একটি টিওএফ সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ফোনে পাঁচটি ক্যামেরা সেন্সর রয়েছে। তবে Moto G100 এর সঠিক স্পেসিফিকেশন জানার জন্য এই মুহুর্তে অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










