25 মার্চ লঞ্চ হবে Realme C25, কম দামে পাওয়া যাবে 6000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরা

এই মাসের শুরুতে রিয়েলমি টেক মার্কেটে লো বাজেট ক‍্যাটাগরিতে তাদের নতুন স্মার্টফোন Realme C21 লঞ্চ করেছিল। সবার আগে ফোনটি মালয়েশিয়ার মার্কেটে পেশ করা হয় এবং সেখানে ফোনটির দাম 9,000 টাকারও কম। Realme C21 এর পর এবার কোম্পানি এই সেগমেন্টেই Realme C25 নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 23 মার্চ Realme C25 ফোনটি লঞ্চ করা হবে।

আরও পড়ুন: দাম কমল Xiaomi Redmi 9 সিরিজের 9টি ফোনের, Note 9 Pro Max এর দামে বড়সড় প্রাইস কাট

টেক জগতে আগামী 23 মার্চ প্রথমবার কোম্পানির আপকামিং Realme C25 ফোনটি পা রাখতে চলেছে। এই দিন রিয়েলমি ইন্দোনেশিয়াতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই ফোনটি লঞ্চ করা হবে। জানিয়ে রাখি 23 মার্চ ইন্দোনেশিয়ার মার্কেটে Realme C25 ফোনটির সঙ্গে সঙ্গে Realme C21 ফোনটিও পেশ করা হবে। আশা করা হচ্ছে আগামী দিনে ভারতেও Realme C25 এবং Realme C21 উভয় স্মার্টফোন সেল করা হবে।

সম্ভাব্য স্পেসিফিকেশন

লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে Realme C25 এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে। রিয়েলমি জানিয়েছে এই ফোনে 6.5 ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে এতে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট ব‍্যবহার করা হচ্ছে। এতে 4 জিবি র‍্যাম দেওয়া হতে পারে।

আরও পড়ুন: Flipkart এ শুরু হল Electronic Sale, সস্তায় পাওয়া যাচ্ছে 16টি বড় স্ক্রিনের দামী Smart TV

Realme C25 ফোনটিতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। অন‍্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক ফিচার ও ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme C25 এ 18 ওয়াট ফাস্ট চার্জিৎ সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে।

Realme 8 সিরিজ

23 মার্চ ইন্দোনেশিয়াতে Realme C25 ফোনটি লঞ্চের পরের দিন অর্থাৎ 24 মার্চ ভারতে রিয়েলমির একটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই দিন কোম্পানির পক্ষ থেকে ভারতে Realme 8 সিরিজ লঞ্চ করা হবে এবং এই সিরিজে Realme 8 ও Realme 8 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। জানিয়ে রাখি ইতিমধ্যে গোটা দেশে ফোনটির প্রি বুকিং শুরু হয়ে গেছে। ফোনদুটির ফিচার, দাম ও সেল সম্পর্কে জানার জন্য এখন 24 মার্চের জন্য অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here