Flipkart এ শুরু হল Electronic Sale, সস্তায় পাওয়া যাচ্ছে 16টি বড় স্ক্রিনের দামী Smart TV

আপনি যদি টিভি কেনার কথা ভেবে থাকেন তবে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। শপিং সাইট ফ্লিপকার্ট আজ থেকে Flipkart Electronic Day Sale শুরু করেছে এবং এই সেলে ইউরোপের বিখ্যাত টিভি ব্র‍্যান্ড Thomson তাদের বেশ কয়েকটি টিভি আকর্ষণীয় অফারের সঙ্গে সেল করছে। এই সেলে Thomson এর LED ও Smart TV মাত্র 7,999 টাকার প্রাথমিক দামে বেচা হচ্ছে। আজ অর্থাৎ 16 মার্চ থেকে শুরু হয়ে Flipkart এর এই ইলেকট্রনিক ডে সেল চলবে আগামী 20 মার্চ পর্যন্ত। চলুন জেনে নেওয়া যাক Thomson এর কোনো টিভিতে কতটা ছাড় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: লো বাজেটের Realme C11 2021 ভারতীয় সাইটে হল লিস্টেড, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

কোন কোন টিভিতে পাওয়া যাচ্ছে ছাড়?

কোম্পানির পক্ষ থেকে তাদের 16টি টিভি মডেলে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। এই লিস্টে কোম্পানির Thomson 24TM2490, Thomson 32TM3290, Thomson 32PATH0011Thomson 32PATH0011BL, Thomson 40PATH7777, Thomson 42PATH1212, Thomson 43PATH0009, Thomson 43PATH0009BL Thomson 43PATH4545, Thomson 43OATHPRO 2000, Thomson 50PATH1010, Thomson 50 OATHPRO 1212, Thomson 55PATH5050, Thomson 55 OATHPRO 0101, Thomson 65 OATHPRO 2020 এবং Thomson 75 OATHPRO2121 মডেলের নাম রয়েছে।

কোম্পানি জানিয়েছে, 2020 তে করোনা মহামারী চলাকালীন‌ও মার্কেট থেকে 100% রেভিনিউ পাওয়া গেছে। ফ্লিপকার্টের ইলেকট্রনিক ডে সেলে Thomson এর 55 ইঞ্চি 4K TV পাওয়া যাচ্ছে মাত্র 35,499 টাকা দামে।

আরও পড়ুন: Nokia প্রস্তুত তাদের আগামী লো বাজেট স্মার্টফোন নিয়ে, লঞ্চ হবে অত‍্যন্ত সস্তা Nokia G10

ডিসকাউন্ট দিয়ে টিভির দাম

জানিয়ে রাখি কোম্পানি গত জানুয়ারি মাসে ভারতে যথাক্রমে 42 ইঞ্চি ও 43 ইঞ্চি মাপের দুটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি লঞ্চ করেছিল। এই টিভিগুলির অন‍্যতম বৈশিষ্ট্য এতে ভয়েস কন্ট্রোলসহ গুগল অ্যাসিসট‍্যান্ট দেওয়া হয়েছে। এছাড়া টিভির রিমোটে বিভিন্ন OTT প্ল‍্যাটফর্ম যেমন Amazon Prime, Netflix, Sony Liv Youtube এর জন্য ডেডিকেটেড বাটন রয়েছে। গুগল অ্যাসিসট‍্যান্টের জন‍্য‌ও আলাদা বাটন রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here