ZEE5 এর সাবস্ক্রিপশন প্ল‍্যানের লিস্ট, বিস্তারিত জেনে নিন বেস্ট অফার ও বেনিফিট সম্পর্কে

OTT প্ল‍্যাটফর্মের লিস্টে ZEE5 এমন একটি নাম যা ঘরোয়া ভিডিও স্ট্রীমিং পরিষেবা দেওয়ার পাশাপাশি ক্রমশ তাদের কন্টেন্ট লাইব্রেরি আরও আকর্ষণীয় করে তুলছে। এছাড়া এই প্ল‍্যাটফর্ম নিজেদের আরও আকর্ষণীয় করে তোলার জন্য 12টি আলাদা আলাদা ভাষায় কন্টেন্ট পাবলিশ করার পাশাপাশি লাইভ টিভির সুবিধা দেয়। এমনকি এতে বিনামূল্যে কিছু মুভি পর্যন্ত দেখা যায়। তবে প্রিমিয়াম কন্টেন্ট দেখার জন্য ZEE5 এর সাবস্ক্রিপশন প্ল‍্যান নেওয়া আবশ্যক। যদি আপনার এবিষয়ে কোনো কনফিউশন থেকে থাকে তবে আজ আমরা আপনাদের এই ওটিটি প্ল‍্যাটফর্মে র সমস্ত প্ল‍্যানের ডিটেইলস সম্পর্কে জানাতে চলেছি।

ZEE5 Premium Subscription Plans

ZEE5 মোবাইল অ্যাপের পাশাপাশি ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস ও স্মার্ট টিভিতে উপভোগ করা যায়। এই প্ল‍্যাটফর্মের কিছু কন্টেন্ট এমন আছে যা ফ্রিতে দেখা যায়। এছাড়া ZEE5 প্রিমিয়াম মেম্বারশিপের জন্য ‘ক্লাব’ ও ‘অল অ্যাকসেস’ এই দুটি ক‍্যাটাগরি রেখেছে। দাম, ভ‍্যালিডিটি ও বেনিফিটের দিক থেকে উভয় ক‍্যাটাগরি আলাদা।

ZEE5 Club Plan এর দাম ও বেনিফিট

ZEE5 এর ‘ক্লাব’ মেম্বারশিপ নিলে এক বছরের জন্য Zindegi TV Show, Kids, Live TV এর টেলিকাস্ট হ‌ওয়ার আগেই নতুন টিভি শো এর অ্যাকসেস পাওয়া যায়। এছাড়া ZEE5 এর এই প্ল‍্যানে ALT Balaji এর শো এবং ফিল্ম‌ও দেখা যায়। এই প্ল‍্যানের দাম 365 টাকা এবং এই মেম্বারশিপ নিলে এক সঙ্গে পাঁচটি ফোন থেকে স্ট্রীমিং করা যায়। এমনকি অফলাইন কন্টেন্ট দেখার জন্য এই প্ল‍্যানে কন্টেন্ট ডাউনলোড‌ও করে রাখা যায়।

ZEE5 All Access Plan এর দাম ও বেনিফিট

নাম থেকেই বোঝা যাচ্ছে এই প্ল‍্যানে ZEE5 এর সমস্ত অরিজিনাল এবং এক্সক্লুসিভ কন্টেন্টের অ্যাকসেস পাওয়া যায়। এক্ষেত্রে নিজের প্রয়োজন মতো এক মাস, তিন মাস, 6 মাস ও এক বছরের মধ্যে যে কোনো একটি প্ল‍্যান সিলেক্ট করা যায়। এই প্ল‍্যানগুলির দাম 99 টাকা থেকে 999 টাকা পর্যন্ত। এই প্ল‍্যানগুলি রিচার্জ করলে এক সঙ্গে পাঁচটি ফোনে অ্যাকসেস করা যায়।

ZEE5 সাবস্ক্রিপশনের ফুল লিস্ট

ZEE5 PREMIUM PLANSPLANS/ VALIDITYFEATURES
ZEE5 Club planRs 365/ yearPartial access to ZEE5 and AltBalaji’s content
ZEE5 All Access planRs 99/ monthAll Access to ZEE5 and AltBalaji’c content
ZEE5 All Access planRs 299/ 3 monthsAll Access to ZEE5 and AltBalaji’c content
ZEE5 All Access planRs 599/ 6 monthsAll Access to ZEE5 and AltBalaji’c content
ZEE5 All Access planRs 999/ yearAll Access to ZEE5 and AltBalaji’c content

এছাড়া এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার কিছু প্ল‍্যানের সঙ্গে বিনামূল্যে ZEE5 এরপ্রিমিয়াম সাবস্ক্রিপশন দেওয়া হয়। এই প্ল‍্যানগুলি রিচার্জ করলে ইউজাররা আনলিমিটেড ভয়েস কল, ডেটা ও এস‌এম‌এসের সুবিধাও পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here