স্যামসাং তাদের ভারতীয় ফ্যানদের জন্য কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজ ‘গ্যালাক্সি এস21’ কম দামে কেনার সুযোগ দিচ্ছে। কোম্পানি পক্ষ থেকে সিরিজের দুর্দান্ত স্মার্টফোন Samsung Galaxy S21+ এর দামে আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে। এই অফারে ফোনটি 12,000 টাকা কম দামে সেল করা হচ্ছে। যদি আপনি এই ফোনটি কিনতে চান তবে জেনে নিন কিভাবে 76,999 টাকা দামের এই ফোন কিনবেন মাত্র 64,999 টাকার বিনিময়ে।
অফার ডিটেইলস
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে Samsung Galaxy S21+ ফোনটি 76,999 টাকা দামে সেল করা হয়। কিন্তু স্যামসাঙের নতুন অফার অ্যাপ্লাই করার পর দাম কমে 64,999 টাকা হয়ে যায়। কোম্পানি এই ফোনের দামে 5,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া Samsung Galaxy S21+ কেনার সময় যে কোনো পুরোনো স্যামসাং স্মার্টফোন দিলে 7,000 টাকার আপগ্রেড বোনাস পাওয়া যাচ্ছে।
এভাবে Samsung Galaxy S21+ এর দামে মোট 12,000 টাকার ছাড় উপভোগ করা যাবে। জানিয়ে রাখি ফোনটি কেনাকাটার সময় HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 7,000 টাকার এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ Samsung Galaxy S21+ কেনার সময় সর্বাধিক 19,000 টাকা সেভ করা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অফিসিয়াল স্টোরেও এই অফার জারি করা হয়েছে।
Samsung Galaxy S21+
কোম্পানি তাদের Samsung Galaxy S21+ ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির ফ্ল্যাট FHD+ Dynamic AMOLED 2X ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেও 421 পিপিআই সাপোর্টেড ও HDR10+ সাপোর্টেড। এই ফোনের স্ক্রিনও অ্যাডেপ্টিভ 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে যা নিজের প্রয়োজন অনুযায়ী এই স্ক্রিন 48 হার্টস থেকে 120 হার্টসের মধ্যে অ্যাডজাস্ট করে নেয়। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কোম্পানির 5জি ইন্টিগ্ৰেটেড মোবাইল প্রসেসর Exynos 2100 চিপসেটে রান করে।
Samsung Galaxy S21 Plus এর রেয়ার ক্যামেরা সেটআপে F2.2 অ্যাপার্চারযুক্ত ও FOV 120° সাপোর্টেড 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, F1.8।অ্যাপার্চারযুক্ত ও OIS সাপোর্টেড 12 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল লেন্স এবং F2.0 অ্যাপার্চারযুক্ত, FOV 76° ও OIS সাপোর্টেড 64 মেগাপিক্সেলের টেলিফোটো ফেস ডিটেকশন সেন্সর আছে। এই ক্যামেরা সেটআপ 30X স্পেস জুম দিতে সক্ষম। 30X স্পেস জুমে 3X হাইব্রিড অপটিক জুম ও 30X সুপার রেজলিউশন পর্যন্ত যেতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে F2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল লেন্স আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S21 Plus এ 4,800 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনে ফাস্ট ওয়্যারলেস চার্জ 2.0 টেকনোলজি আছে। ডুয়েল সিম ছাড়াও এই দুটি ফোনে এনএফসি ও এনএফসি বেসড স্যামসাং পে আপশন পাওয়া যাবে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এবং স্যামসাঙের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতোই এতে আল্ট্রা সনিক সেন্সর যোগ করা হয়েছে। জল ও ধূলোর হাত থেকে বাঁচানোর জন্য Samsung Galaxy S21 Plus ফোনটিকে IP68 রেটেড করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










