রিয়েলমি কিছু দিন আগে এক সঙ্গে তিনটি নতুন মোবাইল ফোন লঞ্চ করেছিল। এই তিনটি ফোন কোম্পানির ‘সি’ সিরিজে পেশ করা হয়। ফোন তিনটি যথাক্রমে Realme C20, Realme C21 এবং Realme C25 নামে মার্কেটে এসেছিল। এবার খবর পাওয়া গেছে কোম্পানি তাদের ‘সি’ সিরিজেই Realme C25s নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। সার্টিফিকেশন সাইট NBTC তে এই ফোনটি স্পট করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Infinix Hot 10S ভারতে 48MP ক্যামেরা, 6000mAh ব্যাটারী আর Helio G85 SoC এর সাথে জলদিই লঞ্চ হবে
NBTC লিস্টিং
NBTC সার্টিফিকেশন সাইটে ফোনটি RMX3195 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। আশা করা হচ্ছে এই ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন অনেকটা Realme C25 এর মতো হবে এবং এই ফোনটিও লো বাজেটে পেশ করা হবে।
লিস্টিং থেকেফোনটির মডেল নাম্বার জানা গেলেও ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে এই আপকামিং ফোনটি GSM / WCDMA / LTE সাপোর্টেড হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: 20,000 টাকা সস্তা হল Motorola এর সুন্দর ভাঁজ হওয়া স্মার্টফোন
Realme C25
কোম্পানির পক্ষ থেকে Realme C25 ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনের তিন দিক বেজল লেস ও নিচের দিকে অল্প চিন পার্ট রয়েছে। ফোনটির ব্যাক প্যানেল পুরোপুরি সমান করার বদলে বাঁকা লাইন দেওয়া হয়েছে। রিয়েলমি এর নাম রেখেছে Geometric Art Design। ফোনের ব্যাক প্যানেলে ওপরের ডানদিকের কোণায় স্কোয়ার শেপে ফ্ল্যাশ লাইট তিনটি ক্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
ফোনটির ব্যাক প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন ও বাঁদিকের প্যানেলে সিম স্লট অবস্থিত। Realme C25 এর নিচের প্যানেলে স্পীকার গ্ৰিল, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এমএম হেডফোন জ্যাক রয়েছে। ভারতে এই নতুন ফোনটি Watery Grey ও Watery Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 164.5 × 75.9 × 9.6 এমএম ও ওজন 209 গ্ৰাম।
আরও পড়ুন: PUBG Mobile কে ভারতে Battlegrounds Mobile India এর নামে হতে পারে লঞ্চ
কোম্পানির পক্ষ থেকে Realme C25 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ। Realme C25 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত রিয়েলমি ইউআই 2.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টস ক্লক।স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও জি70 চিপসেটে রান করে।
ফোটোগ্রাফির জন্য Realme C25 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও একটি B&W ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
আরও পড়ুন: চার্জিঙের নামে চলছে ডেটা চুরি, চার্জে বসালেই হ্যাক হয়ে যাবে ইউজারের ফোন
Realme C25 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme C25 এ 18 ওয়াট কুইক চার্জ টেকনোলজি সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারি রয়েছে। এছাড়া ফোনটি TUV Rheinland এর সার্টিফিকেশন পেয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










