Samsung এর কম দামের ফোনে মাস্টার স্ট্রোক, লঞ্চ করল 8GB র‍্যাম আর 4,500mAh ব‍্যাটারীর Galaxy F52 5G

Samsung এর সম্পর্কে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে কোম্পানি নিজের আগামী 5G ফোন Galaxy F52 তে কাজ করছে। আবার এখন সব খবরে বিরাম লাগিয়ে দক্ষিণ কোরিয়ান টেক কোম্পানি এই ফোনকে অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি আপাতত স‍্যামসাং দ্বারা চাইনার টেক মার্কেটে লঞ্চ করা হয়েছে। আবার ফিচার্স আর স্পেসিফিকেশন্সের হিসাবে ডিভাইস‌টি স‍্যামসাং এর‌ই Galaxy A52 5G এর সস্তা ভেরিয়েন্ট‌ও বলা যেতে পারে। আসুন আগে আপনাকে Samsung Galaxy F52 5G এর সম্পর্কে তথ‍্য প্রদান করি।

Samsung Galaxy F52 5G এর ডিজাইন

স‍্যামসাং গ‍্যালাক্সি এফ52 5জী ফোনটি পাঞ্চহোল ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। বেশিরভাগ পাঞ্চহোলের ফোনে সেল্ফি ক‍্যামেরা যুক্ত এই হোল সেন্টারে বা ডানদিকে হয় কিন্তু Galaxy F52 তে পাঞ্চহোল স্ক্রিনের উপরে আর বাঁদিকে আছে। ডিসপ্লে গ্লাস এই ফোটোতে কার্ভড এবং স্ক্রিনের তিনদিক বেজলস যুক্ত আর নিচে চ‌ওড়া চিন পার্ট দেওয়া আছে।

এভাবেই ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রিয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে যা স্কোয়ার শেপে উপরে ডানদিকে আছে। ফোটোতে স‍্যামসাং গ‍্যালাক্সি এফ52 5জী ফোনের রিয়ার প‍্যানেল অনেকটাই শাইনি আর গ্লসি দেখা যাচ্ছে যা গ্লাস প্রোটেকশনে তৈরি। ক‍্যামেরা সেট‌আপে‌র কথা বললে এতে একটি লাইনে ফ্ল‍্যাশ আর দুটি সেন্সর দেওয়া আছে এবং অন‍্যদিকে বাকি দুটি সেন্সর আছে। স্মার্টফোনে‌র লোয়ার প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট লাগানো আছে যার একদিকে 3.5মিমি জ‌্যাক আর অন‍্যদিকে স্পীকার আছে। ফোনের রাইট প‍্যানেলে ভলিউম বাটন আর নিচে পাওয়ার বাটন আছে। এই পাওয়ার বাটন‌টি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড।

Samsung Galaxy F52 5G এর ডিসপ্লে

Samsung Galaxy F52 5G এর সাথে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে যা ইউজার্সদের অভূতপূর্ব স্মার্টফোন এক্সপেরিয়েন্স করাবে। হাই কোয়ালিটি, ইউজার ফ্রেন্ডলি আর ফাস্ট স্মার্টফোন যা আপনি বিনা থেমে ব্রাউজিং, বিঞ্জ ওয়াচ, গেম খেলা, মাল্টিপল অ্যাপের ব‍্যবহার করা ছাড়া অন‍্য আর‌ও কাজের জন্য ব‍্যবহার করতে পারবে। এছাড়া এই ফোনে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ (1,080×2,400 পিক্সেল) ইন্ফিনিটি-ও ডিসপ্লে দেওয়া হয়েছে।

Samsung Galaxy F52 5G এর ক‍্যামেরা

সুন্দর ফোটোগ্রাফির জন্য Galaxy F52 5G তে মোট 5টি ক‍্যামেরা দেওয়া আছে, যার মধ্যে চারটি রিয়ার আর একটি ফ্রন্টে আছে। যদি আগে কথা বলা হয় রিয়ারে থাকা কোয়াড ক‍্যামেরা সেট‌আপে‌র তাহলে এতে অ্যাপার্চার F1.8 এর সাথে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা, অ্যাপার্চার F2.2 এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক‍্যামেরা, অ্যাপার্চার F2.4 এর সাথছ 2 মেগাপিক্সেলের ডেপ্থ আর অ্যাপার্চার F2.4 এর সাথে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা দেওয়া আছে। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন‍্য ফোনের ফ্রন্টে অ্যাপার্চার F2.2 এর সাথে 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া আছে।

Samsung Galaxy F52 5G তে কোন প্রসেসর থাকবে

ফোনে Octa Core (2.2GHz Dual + 1.8GHz হেক্সা কিও 570 সীপীইউএস) স্ন‍্যাপড্রাগন 750G 8nm মোবাইল প্ল‍্যাটফর্ম যা Adreno 619 GPU যুক্ত। এছাড়া ফোনে 8GB এর র‍্যাম আর 128GB এর ইন্টারনাল স্টোরেজ আছে। ফোনের স্টোরেজ আপনি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1টীবী পর্যন্ত বাড়ানো যাবে।

Samsung Galaxy F52 5G এর ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4500mAh এর ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনে কানেক্টিভিটি ফিচার্স হিসেবে এক্সেলেরোমিটার, গ্রিপ সেন্সর, এম্বিয়েন্ট লাইট সেন্সর আর প্রক্সিমিটি সেন্সর, 5G আর LTE নেটওয়ার্ক সাপোর্ট দেওয়া আছে। এটুকুই না এতে আপনি ডল্বি এটমোস, যার অনুভব আপনি হেডফোনের সাথে নিতে পারবেন। আবার ফোনটি Android 11 এর সাথে স‍্যামসাং One UI 3.1 এ কাজ করবে।

Samsung Galaxy F52 5G এর প্রাইস

Samsung Galaxy F52 5G কে কোম্পানি Dusky Black আর Magic White কালার অপশনে পেশ করেছে। এই ডিভাইসটির দাম 1999 yuan (প্রায় 22,730 টাকা)। ফোনকি আজকে থেকে চিনে প্রী-অর্ডারের জন্য উপলব্ধ হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here