লিক হল Infinix Note 70 Pro ফোনের ডিটেইলস, Android 17 এবং 8GB RAM সহ গীকবেঞ্চে হল লিস্টেড

Infinix তাদের Note সিরিজের নতুন Infinix Note 70 Pro স্মার্টফোন লঞ্চ করতে পারে। EEC সার্টিফিকেশন ডেটাবেসে ফোনটি X6766 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমেই ফোনের নাম প্রকাশ্যে এসেছিল। এবার গীকবেঞ্চ ডেটাবেসে একই মডেল নাম্বার Infinix ব্র্যান্ডিং সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM, অপারেটিং সিস্টেম এবং পারফরমেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Note 70 Pro স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Infinix Note 70 Pro ফোনের গীকবেঞ্চ লিস্টিং

Geekbench 7.1.0 ডেটাবেস লিস্টিং অনুযায়ী আপকামিং Infinix Note 70 Pro ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,145 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 3,523 স্কোর পেয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটি Android 17 অপারেটিং সিস্টেম সহ কাজ করবে। অন্যদিকে ফোনটি 7.19GB RAM সহ সেল করা হবে বলে জানানো হয়েছে। তাই ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট টেস্ট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Geekbench স্কোরের মাধ্যমে ফোনের পারফরমেন্স সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা যায়নি। তাই আপকামিং ফোনের ডিসপ্লে, স্টোরেজ, সফটওয়্যার অপ্টিমাইজেশন এবং অন্যান্য হার্ডওয়্যার সংক্রান্ত তথ্য জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

Geekbench লিস্টিং অনুযায়ী Infinix Note 70 Pro ফোনটির প্রসেসরের আইডেন্টিফায়ার SM7635 দেওয়া হয়েছে। একইসঙ্গে লিস্টিঙে Adreno 810 GPU উল্লেখ করা হয়েছে। CPU তে মোট আটটি কোর দেখা গেছে। এতে 2.96GHz ক্লক স্পীডযুক্ত একটি কোর, 2.71GHz ক্লক স্পীডযুক্ত তিনটি কোর এবং 2.02GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর রয়েছে।

SM7635 আইডেন্টিফায়ার সাধারণত Qualcomm Snapdragon 7s Gen 3 চিপের সঙ্গে জড়িত। তবে লিস্টিঙে দেখা CPU ক্লক স্পীড এই প্রসেসরের সাধারণ কনফিগারেশনের সঙ্গে এক নয়। এই ক্লক স্পীড আবার Snapdragon 7s Gen 4 চিপের আভাস দিচ্ছে।

তাই এই আপকামিং ফোনে কোনো নতুন বা আলাদা কনফিগারেশনের চিপসেট ব্যাবহারের সম্ভাবনা বেড়ে গেছে। এই ফোনটিতে Snapdragon 7s Gen 5 প্রসেসর থাকতে পারে, তবে এই ডিটেইলস এখনও কনফার্ম নয়।

আগামী কয়েক মাসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Infinix Note 70 Pro ফোনটি ভালো অপশন হতে পারে। আপাতত কোম্পানির আপকামিং ফোনের স্পেসিফিকেশন এবং অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here