গত বছর নভেম্বর মাসে স্যামসাং ভারতে তাদের শক্তিশালী ট্যাবলেট Samsung Galaxy Tab S7 Plus লঞ্চ করেছিল। কোম্পানি এই ডিভাইসের জনপ্রিয়তা এবং চাহিদা দেখে এই ট্যাবলেটকে আরও শক্তিশালী করে তুলেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের ‘গ্যালাক্সি ট্যাব’ সিরিজে দুটি নতুন ট্যাবলেট Samsung Galaxy Tab S7 FE এবং Samsung Galaxy Tab A7 Lite নামে পেশ করা হয়েছে। স্যামসাং তাদের লেটেস্ট Samsung Galaxy Tab S7 FE ট্যাবলেটটি বড় ডিসপ্লে ও ফ্যান ফেভারিট ফিচারের সঙ্গে বাজেট প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। এছাড়া Samsung Galaxy Tab A7 Lite ডিভাইসটি প্রিমিয়াম সেগমেন্টের ট্যাবলেট।
Samsung Galaxy Tab S7 FE
কোম্পানির পক্ষ থেকে তাদের Samsung Galaxy Tab S7 FE ট্যাবলেটে ম্যাজিক S-Pen দেওয়া হয়েছে। এতে 2560 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 12.4 ইঞ্চির টিএফটি ডিসপ্লে আছে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 750জি চিপসেটে রান করে এবং এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম যোগ করা হয়েছে। ট্যাবলেটটি 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ট্যাবটি Mystic Black, Mystic Silver, Mystic Green ও Mystic Pink কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
ফোটোগ্রাফির জন্য এতে ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আছে। একইভাবে ফ্রন্ট প্যানেলে আছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Tab S7 FE তে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,090 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ডলবী অ্যাটমস ও একেজির সাউন্ড সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পীকার দেওয়া হয়েছে
Samsung Galaxy Tab A7 Lite
কোম্পানির Samsung Galaxy Tab A7 Lite এ 1340 × 800 পিক্সেল রেজলিউশনযুক্ত 8.7 ইঞ্চির টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটি 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে এবং মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy Tab A7 Lite এর ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে Dolby Atmos ও AKG সাউন্ড সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পীকার রয়েছে। এই ডিভাইসের ওয়াইফাই মডেলের ওজন 366 গ্ৰাম এবং এলটিই মডেলের ওজন 371 গ্ৰাম। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100 এমএএইচের ব্যাটারি রয়েছে।
Samsung Galaxy Tab S7 FE এবং Samsung Galaxy Tab A7 Lite এর দাম
Samsung Galaxy Tab S7 FE এর 64 জিবি ওয়াইফাই মডেলের দাম 60,000 টাকা। একইভাবে Samsung Galaxy Tab S7 FE এর 128 জিবি ভেরিয়েন্টের দাম 65,000 টাকা। অন্যদিকে, Samsung Galaxy Tab A7 Lite এর ওয়াইফাই মডেলের দাম 15,000 টাকা এবং এলটিই ভেরিয়েন্টের দাম 18,000 টাকা রাখা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











