লাইভ হল Samsung Galaxy A22 4G এর সাপোর্ট পেজ, শীঘ্রই আসছে মার্কেটে

Samsung এর আপকামিং Galaxy A22 ফোনটি দীর্ঘদিন ধরেই সমালোচনায় ছেয়ে রয়েছে। ইতিমধ্যে ফোনটি সম্পর্কে একাধিক লিক রিপোর্ট‌ও পাওয়া গেছে। মনে করা হচ্ছে আগামী Samsung Galaxy A22 ফোনটি 4G ও 5G উভয় ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এছাড়া কয়েক দিন আগে আমরা এই ফোনটির ডিজাইন ও কালার সম্পর্কে জানিয়েছিলাম। একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে Samsung Galaxy A22 4G মডেলটি স‍্যামসাং রাশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যোগ করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটি মার্কেটে লঞ্চ করা হবে।

Samsung Galaxy A22 4G এর সাপোর্ট পেজ

Samsung Galaxy A22 4G ফোনটি লঞ্চের আগেই SM-A22FN/DSN মডেল নাম্বারের সঙ্গে স‍্যামসাং রাশিয়ার ওয়েবসাইটে দেখা গেছে। এই এক‌ই মডেল নাম্বারের একটি ফোন কিছু দিন আগে চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গিয়েছিল। নতুন সাপোর্ট পেজে ফোনের ফিচার সম্পর্কে কিছুই বলা হয়নি তবে আগের বিভিন্ন লিক থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা করা যায়।

Samsung Galaxy A22 এর স্পেসিফিকেশন

আশা করা হচ্ছে  Samsung Galaxy A22 4G তে 6.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি80 চিপসেটে রান করবে এবং এতে 6 জিবি র‍্যাম দেওয়া হতে পারে। এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়ার সম্ভাবনা আছে। ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A22 4G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A22 4G তে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌‌এএইচের ব‍্যাটারি দেওয়া হতে পারে।

Samsung Galaxy A22 4G এর ভারতে লঞ্চ

কিছু দিন আগেই Samsung Galaxy A22 4G ফোনটি ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ডস অর্থাৎ BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এর থেকে বোঝা যাচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হবে।

Samsung Galaxy A22 5G এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A22 5G তে 6.4 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানির এই আগামী ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে দেওয়া ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর থাকবে। 4জি মডেলের মতোই Samsung Galaxy A22 5G মডেলেও 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হতে পারে।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here