Highlights
- OPPO A98 5G ফোনটি সম্প্রতি মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে।
- এই ফোনটির রেয়ারে একটি 40x মাইক্রোস্কোপিক লেন্স রয়েছে।
- এই ডিভাইসটিতে 8GB ভার্চুয়াল RAM রয়েছে।
চীনা স্মার্টফোন নির্মাতা Oppo তাদের নতুন স্মার্টফোন Oppo A98 5G লঞ্চ করেছে। এই ফোনটি মালয়েশিয়ার টেক মার্কেটে লঞ্চ করা হয়েছে। মিড-রেঞ্জ ক্যাটাগরিতে লঞ্চ হওয়া এই A-সিরিজ ফোনটিতে অনেক দুর্দান্ত স্পেসিফিকেশন রয়েছে। যেমন এই ফোনে Snapdragon 695 SoC, 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে। এই পোস্টে আপনাদের Oppo A98 5G সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: এবার WhatsApp-এও চলবে Truecaller! স্প্যাম কল এবং ভুয়া মেসেজের থেকে রক্ষা পাবেন ইউজাররা
OPPO A98 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: OPPO A98 5G ফোনে 120Hz রিফ্রেশরেট, 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 360Hz টাচ স্যাম্পলিং রেট, HDR10+ এবং 600nits+ ব্রাইটনেস সহ একটি 6.72-ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে রয়েছে
- প্রসেসর: এই Oppo ফোনে Qualcomm Snapdragon 695 5G SoC রয়েছে, যার সাথে Adreno GPU যুক্ত করা হয়েছে।
- RAM এবং স্টোরেজ: Oppo A98 ফোনে 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনে 8GB ভার্চুয়াল র্যাম সাপোর্ট রয়েছে।
- OS: এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে ColorOS 13-এর আউট অফ দ্য বক্স কাজ করে।
- ক্যামেরা: OPPO A98 5G ফোনের ব্যাকে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 64MP প্রাইমারি ক্যামেরা, একটি 2MP ডেপথ সেন্সর এবং একটি 2MP মাইক্রোলেন রয়েছে৷ সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্টে 32MP ক্যামেরা রয়েছে।
- কানেক্টিভিটি: এই হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনের মধ্যে 5G SA/NSA, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.2, GPS, USB Type-C, এবং NFC রয়েছে।
- ব্যাটারি: OPPO A98 5G ফোনে একটি 5,000mAh ব্যাটারি 67W ওয়্যার চার্জিং সাপোর্ট রয়েছে।
- অন্যান্য: এই ডিভাইসটির থিকনেস 8.2 mm এবং ওজন 192 গ্রাম। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট এবং স্ক্র্যাচ-প্রুফ কোটিং সহ একটি গ্লো ডিজাইন রয়েছে।
OPPO A98 5G স্মার্টফোনের দাম এবং সেল ডিটেইলস
OPPO A98 5G ফোনের দাম এখনও অফিসিয়ালি প্রকাশ করা হয়নি, তবে ই-কমার্স ওয়েবসাইটগুলির তালিকা থেকে বোঝা যায় যে এই হ্যান্ডসেটটির 8GB + 256GB ভেরিয়েন্টের দাম RM1399 (প্রায় 25,700 টাকা) হতে পারে৷ অনলাইন ও অফলাইন স্টোরের মাধ্যমে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। আরও পড়ুন: আপনিও কি এই নম্বরগুলি থেকে হোয়াটসঅ্যাপে কল পাচ্ছেন? ভুলেও ফোন ধরবেন না!
OPPO A98 5G স্মার্টফোনের ছবি
OPPO A98 5G ফোনটির ভারত লঞ্চ (সম্ভাব্য)
লিক রিপোর্ট অনুসারে Oppo A98 5G ভারতে 25 মে 2023-এ লঞ্চ হতে পারে। কয়েকদিন পর থেকে কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও এই ফোনটি Flipkart-এও সেলের জন্য উপলব্ধ করা যেতে পারে। ভারতে এই ফোনটির দাম 25 হাজার টাকার কম হতে পারে। আরও পড়ুন: ডিজাইন এবং স্পেসিফিকেশনসহ TENAA-তে তালিকাভুক্ত হয়েছে Vivo X90S স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









