Samsung ভারতে লঞ্চ করলো Galaxy Tab S7 FE ট‍্যাবলেটের Wi-Fi ভেরিয়েন্ট, জেনে নিন দাম

এই বছর মে মাসে স‍্যামসাং আন্তর্জাতিক মঞ্চে Samsung Galaxy Tab S7 FE এবং Samsung Galaxy Tab A7 লঞ্চ করেছিল। এরপর গত জুন মাসে কোম্পানির পক্ষ থেকে এই ট‍্যাবলেট ডিভাইস দুটি ভারতের মার্কেটে পেশ করা হয়। কিন্তু তখন স‍্যামসাং ভারতে Samsung Galaxy Tab S7 FE এর শুধুমাত্র LTE ভেরিয়েন্ট লঞ্চ করেছিল। এবার কোম্পানি ভারতে Samsung Galaxy Tab S7 FE এর ওয়াইফাই ভেরিয়েন্ট লঞ্চ করেছে। চলুন দেখে নেওয়া যাক 12.4 ইঞ্চির ডিসপ্লেযুক্ত এই ট‍্যাবলেট দেশের মার্কেটে কত টাকা দামে লঞ্চ করা হয়েছে।

Samsung Galaxy Tab S7 FE Wi-Fi ভেরিয়েন্টের দাম

ভারতে Samsung Galaxy Tab S7 FE Wi-Fi ভেরিয়েন্টটি মিস্টিক ব্ল‍্যাক, মিস্টিক গ্ৰীন, মিস্টিক পিংক এবং মিস্টিক সিলভার এই চারটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। দেশের মার্কেটে এই ট‍্যাবলেটের দাম রাখা হয়েছে 41,999 টাকা। স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ডিভাইসটি সেল করা হবে। লঞ্চ অফার হিসেবে এই ট‍্যাবটি কেনার সময় HDFC ব‍্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ইউজারদের 4,000 টাকা ক‍্যাশব‍্যাক দেওয়া হবে।

Samsung Galaxy Tab S7 FE Wi-Fi ভেরিয়েন্টের ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy Tab S7 FE 2560 x 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত তে 12.4 ইঞ্চির QHD IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসটি Snapdragon 778G চিপসেটে রান করে। এই ট‍্যাবে 4GB র‍্যামের সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে microSD কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যায়। Galaxy Tab S7 FE ট‍্যাবটি Android 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে One UI 3.1 এ কাজ করে।

 ফোটোগ্রাফির জন্য Samsung তাদের এই ট‍্যাবে 8MP এর রেয়ার ক‍্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য 5MP এর ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,090mAh এর ব‍্যাটারি দেওয়া হয়েছে। তবে জানিয়ে রাখি কেনার সময় ট‍্যাবের বক্সে শুধুমাত্র 15W চার্জার দেওয়া হবে। এছাড়াও Galaxy Tab S7 FE তে AKG এর স্টেরিও স্পীকার, S Pen, Dolby Atmos, Wireless DeX, Wi-Fi 5, Bluetooth v5.0, GPS, USB Type-C পোর্ট এবং 3.5mm অডিও জ‍্যাক যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here