Facebook এর অধীনে থাকা ম্যাসেজিং অ্যাপ Whatsapp বিগত দিনে ব্যাকআপের জন্য এন্ড-টু-এন্ড এন্ক্রিপশন সাপোর্ট অ্যাড করেছে। এর সাথেই কোম্পানি এখন ভয়েস ম্যাসেজ ফাংশনালিটির জন্য নতুন ফিচার পেশ করার প্ল্যানিং করছে। হোয়াটসঅ্যাপের আপডেটে ভালো করে নজর রাখা ব্লগ WABetaInfo এর অনুযায়ী Whatsapp খুব শীঘ্রই Voice Transcription ফিচার পেশ করতে পারে। অর্থাৎ ইউজাররা ভয়েস ম্যাসেজ টেক্সটে বদলাতে পারবে।
WABetaInfo টুইটারে একটি পোস্ট শেয়ার করে ইন্স্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ Whatsapp এর নতুন ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার সম্পর্কে জানিয়েছে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ইউজারদের ভয়েস ম্যাসেজের কন্টেন্টকে ট্রান্সক্রাইব (অর্থাৎ টেক্সট রুপে) করতে হেল্প করবে। বর্তমানে ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার iOS অ্যাপে স্পট করা গেছে। WABetaInfo এও বলেছে যে ভয়েস ডেটা ফেসবুকের সাথে শেয়ার করা হবে না। এর সাথেই ভয়েস ম্যাসেজকে ট্রান্সক্রাইব Apple এর মাধ্যমে করা হবে।
WhatsApp ডেটাবেস থাকবে সেভ
WABetaInfo এও বলেছে যে যখন আপনি প্রথম বার ম্যাসেজে ট্রান্সক্রিপ্ট করবেন তখন ট্রান্সক্রিপশন হোয়াটসঅ্যাপের ডেটাবেসে সেভ হবে। এমতাবস্থায় আপনি যদি এটিকে পরে দেখতে চান তাহলে আপনি সহজেই দেখতে পাবেন আর দ্বিতীয় বার ট্রান্সক্রিপশন করার প্রয়োজন হবে না।
এই রিপোর্টে এও বলা হয়েছে যে এই ফিচার অপশনাল আর এর জন্য স্পেশাল পারমিশনের প্রয়োজন হবে। WABetaInfo এও বলেছে যে এই।ফিচার অ্যাপেলের স্পিচ রেকগনিশন টেকনোলজিকে ভালো করতে সাহায্য করবে। আপাতত এটা জানা যায়নি যে এই তথ্য কবে রোলআউট করা হবে। হোয়াটসঅ্যাপের এই ফিচার আপাতত ডেভেলপমেন্ট স্টেজে আছে।
iOS থেকে Android এ চ্যাট ট্রান্সফার
এর আগে গত মাসে Whatsapp স্যামসাং এর নতুন ফোল্ডেবল ফোন Galaxy Z Fold 3 আর Galaxy Z Flip 3 এর জন্য চ্যাট ট্রান্সফার সাপোর্ট পেশ করেছিল। এই ফিচারের সাহায্যে Apple iPhone ইউজাররা iOS থেকে Android এ চ্যাট ট্রান্সফার করতে পারবে। হোয়াটসঅ্যাপ নিজের প্ল্যাটফর্মকে প্রায়ই আপডেট করার সাথে নতুন-নতুন ফিচার যোগ করছে। এই কারনেই এই ম্যাসেজিং অ্যাপ সারা বিশ্বে সবচেয়ে বেশি লোকপ্রিয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









