ডিজিটাল ইন্ডিয়া সাধারণ মানুষের অনেক কাজ সহজ আর সরল করে দিয়েছে। এখন প্রত্যেকটি ঘরে ইন্টারনেট পৌঁছে গেছে আর সরকারি এবং বেসরকারি সংস্থানগুলিতে ডিজিটালাইজেশান হওয়ার পরে সেই কাজ গুলিও সহজ হয়ে গেছে যেগুলির জন্য আগে বহুক্ষন লাইনে অপেক্ষা করতে হতো। আজকে আমরা আমাদের পাঠকদের বলবো যে তারা কিভাবে ঘরে বসে নিজেদের ঘরের গ্যাস সিলিন্ডার অর্থাৎ LPG Gas Cylinder মোবাইলের মাধ্যমে বুক করবেন। এর জন্য প্রয়োজন শুধুমাত্র একটি Smartphone, একটি চালু Internet Data আর ফোনে Whatsapp এর উপস্থিতি প্রয়োজন।
দেশের তিনটি বড়ো এলপিজি গ্যাস সিলিন্ডার সাপ্লাই কোম্পানি Indian Oil এর Indane, Hindustan Petroleum অর্থাৎ HP Gas এবং Bharat Petroleum এর Bharat Gas নিজের গ্রাহকদের Online LPG Cylinder Booking করার সুবিধা করে দিচ্ছে। গ্যাস সিলিন্ডার কলিঙের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, মোবাইল অ্যাপের মাধ্যমে, ইউপিআই এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বুক করা যাবে।
Indane ইউজাররা কিভাবে সিলিন্ডার বুক করবেন
ইন্ডেন কোম্পানি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করার জন্য যে নাম্বার জারি করেছে তাহলো 7588888824। এখানে বলে দিই যে ঘরোয়া গ্যাস সিলিন্ডার 7718955555 নাম্বারে সরাসরি কল করেও বুক করা যাবে। এই দুটি সার্ভিসের সুবিধা শুধুমাত্র রেজিস্টার্ড নাম্বারের মাধ্যমেই নিতে পারবেন। WhatsApp থেকে সিলিন্ডার বুক করার জন্য 7588888824 এ ‘REFILL’ লিখে ম্যাসেজ সেন্ড করতে হবে।
HP ইউজাররা এই পদ্ধতিতে সিলিন্ডার বুক করবেন
এইচপি কোম্পানি কল আর হোয়াটসঅ্যাপ দুটির জন্যই একটি নাম্বার পেশ করেছে। নাম্বারটি হলো 9222201122। গ্রাহকরা চাইলে কল অথবা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে নিজের ঘরের এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। WhatsApp ম্যাসেজ বক্সে গিয়ে 9222201122 নাম্বারে ‘BOOK’ লিখে ম্যাসেজ করলেই গ্যাস সিলিন্ডার বুক হয়ে যাবে। মনে রাখবেন যে এই সুবিধাও শুধুমাত্র রেজিস্টার্ড নাম্বার থেকেই পাওয়া যাবে।
Bharat ইউজাররা এই পদ্ধতিতে সিলিন্ডার বুক করতে পারবে
ভারত গ্যাসের উপভোক্তাদের জন্য জারি করা নাম্বারটি হলো 1800224344। এই নাম্বারে কল অথবা ম্যাসেজ করে নিজের এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে WhatsApp এ ‘BOOK’ বা ‘1’ লিখে ম্যাসেজ সেন্ড করতে হবে। যেই নতুন সিলিন্ডারের বুকিং কন্ফর্ম হয়ে যাবে, তখন আপনার Whatsapp এ বুকিং রিকয়েস্টের স্ট্যাটাস আপডেট চলে আসবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











