মোটোরোলা তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে Moto G51 নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। জানিয়ে রাখি এই ফোনটি কোম্পানির মিড রেঞ্জ স্মার্টফোন Moto G50 এর সাকসেসার। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং এতে পাঞ্চ হোল কাটআউট যোগ করা হয়েছে। Moto G51 ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল এই ফোনের 120Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে, 50MP ক্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ও 5,000mAh ব্যাটারি।
Moto G51 এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Moto G51 ফোনটিতে 6.8-ইঞ্চির IPS LCD HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 120Hz এবং টাচ স্যাম্পেলিং রেট 240Hz। এই ফোনের ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপরের দিকে পাঞ্চ হোল কাটআউট রয়েছে। এই ফোনটি Android 11 যুক্ত My UI 2.0 কাস্টম স্কিনে কাজ করে। কোম্পানির এই নতুন ফোনটি Qualcomm Snapdragon 480+ চিপসেটে রান করে। চিপসেটের এই প্লাস ভেরিয়েন্ট বেশি ফাস্ট ক্লক স্পীড ও হায়ার রিফ্রেশরেট দিতে সক্ষম। এই ফোনে 8GB LPDDR4x RAM ও 128GB UFS 2.2 স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও এতে 3GB ভারচুয়াল র্যামের ব্যবহার করা যায়।
ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। Moto G51 এর রেয়ার ক্যামেরা সেটআপে নাইট ভিশন, ডুয়েল ভিউ রেকর্ডিং, স্পট কালার ফোটোগ্ৰাফির মত আকর্ষণীয় ফিচার আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক্যামেরা যোগ করা হয়েছে।
কানেক্টিভিটি অপশন হিসেবে এতে 5G, 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.2, GPS, USB Type-C পোর্ট ও 3.5mm অডিও জ্যাক আছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Moto G51 ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Moto G51 এর দাম
চীনের মার্কেটে Moto G51 ফোনটি 8GB র্যাম ও 128GB জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ভেরিয়েন্টটি 1,499 RMB অর্থাৎ প্রায় 17,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ভারতে এই ফোনটি সেল করা হবে কি না সেবিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









