লঞ্চ হল 6,000mAh Battery সহ Vivo Y55s 5G, এই ফোনে 50MP Camera ক্যামেরার সঙ্গে আছে 8GB RAM

VIVO আজকে টেক মার্কেটে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে নতুন স্মার্টফোন পেশ করেছে। এই ভিভো মোবাইলটিকে ‘ওয়াই’ সিরিজে যোগ করা হয়েছে যা Vivo Y55s নামের সাথে লঞ্চ হয়েছে। এই 5G ফোনটি আপাতত চাইনিজ বাজারে লঞ্চ হয়েছে, যা 6,000mAh Battery, MediaTek Dimensity 700 SoC, 8GB RAM এবং 50 Megapixel Dual Camera সাপোর্ট করে। আশা করা হচ্ছে যে আগামী দিনে এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে‌ও প্রবেশ করতে পারে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ওয়াই55এস 5জি স্মার্টফোনে‌র ফুল স্পেসিফিকেশন্স এবং দাম।

আরও পড়ুন: Jio এর বাজিমাত, টেস্টিং করল দেশীয় 5G কানেক্টেড ড্রোন

Vivo Y55s 5G এর স্পেসিফিকেশন্স

ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন্সের সম্পর্কে বলা হলে ভিভো ওয়াই55এস 5জি ফোনটিকে 1080 × 2408 পিক্সেল রেজল্যুশনের 6.58 ইঞ্চির ফুল‌এইচডি+ ওয়াটাএ নচ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। ফোনটির স্ক্রিন এলসিডি প‍্যানেলে তৈরি যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করতে সক্ষম। ফোনটির ডিসপ্লে‌র তিন দিকে যেখানে বেজলস দেওয়া আছে আবার নীচের দিকে হাল্কা চিন পার্ট দেওয়া হয়েছে।

Vivo Y55s 5G ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 আধারিত অরিজন‌ওএস 1.0 তে লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেকের ডায়মানসিটি 700 চিপসেটে কাজ করে। ভিভো নিজের এই ফোনটিকে একটি ভেরিয়েন্টে‌ই পেশ করেছে, যা 8 জিবি র‍্যাম মেমোরি সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটির দাম 1699 ইউয়ান, এই দামটি ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী প্রায় 20,000 টাকা।

আরও পড়ুন: Free তে করুন Jio তে নাম্বার পোর্ট, জেনে নিন 2টি সবচেয়ে সহজ পদ্ধতি

ফোটোগ্রাফির জন্য ভিভো ওয়াই55এস 5জি ফোনটিকে রেয়ার ক‍্যামেরা সাপোর্ট সহ পেশ করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চার যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, এর সাথেই এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ভিভোর ফোনটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Vivo Y55s 5G বেসিক কানেক্টিভিটি ফিচার সহ 3.5মিমি জ‍্যাক এবং ইউএসবি টাইপি সি পোর্টের মতো ফিচার সাপোর্ট করে। সিকিউরিটি‌র জন যেখানে ফোনটির সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটি 6,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী সাপোর্ট করে যা 18ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত। ভিভোর এই ফোনটি Blue, Pink এবং Black কালারে মার্কেটে প্রবেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here