Jio এর বাজিমাত, টেস্টিং করল দেশীয় 5G কানেক্টেড ড্রোন

ইন্ডিয়াতে 5G আসার অপেক্ষা ধীরে ধীরে আর‌ও বেড়ে চলেছে। কিন্তু অন‍্যদিকে দেশের বহু রাজ‍্যে এই নেট‌ওয়ার্কের টেস্টিং টেলিকম কোম্পানি গুলি দ্রুত করছে। এখনো পর্যন্ত জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া ভারতের ভিন্ন ভিন্ন শহরে সফল টেস্টিং করেছে। আবার দিগ্গজ কোম্পানি Jio নিজের 5G নেট‌ওয়ার্কে কানেক্টেড ড্রোনের সফল টেস্টিং করেছে। এই তথ্যটি কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আয়ুশ ভাটনাগরের আধিকারিক Linkedin সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে পাওয়া গেছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Infinix InBook X1 সিরিজের তিনটি ল‍্যাপটপ, জেনে নিন দাম এবং ফিচার

Jio এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আয়ুশ ভাটনাগরের অনুযায়ী জিও 5G কে বাস্তবিক করে তুলতে বড়ো উপলব্ধি অর্জন করেছে। অন‍্যান‍্য কোম্পানির থেকে আলাদা কোম্পানি স্পীড টেস্ট সহ এখন নিজের 5G নেট‌ওয়ার্কে কানেক্টেড ড্রোনের একটি সফল পরীক্ষা করেছে। এই ট্রায়ালে ড্রোনটিকে 5G ফ্লাইট ম‍্যানেজমেন্ট সিস্টেমের সাথে যোগ করা হয়েছে। এর সাথেই ক্লাউডের মাধ্যমে ড্রোনকে ইমেজ ক‍্যাপ্চার, ট‍্র‍্যাক এবং ট্রেস আর পিক‌আপের মতো কাজ করার জন্য কমান্ড দেওয়া হয়েছে।

কানাঘুষো শোনা যাচ্ছে যে জিও কানেক্টেড ড্রোনে আগে 5G নেট‌ওয়ার্কে ভয়েস এবং ম‍্যাসেজিঙের ট্রায়াল করা হয়েছে। এছাড়া মাল্টিমিডিয়া চ‍্যাটবট এবং ভার্চুয়াল রিয়‍্যালিটি মিটিঙের টেস্টিং করা হয়েছে।

আরও পড়ুন: ইন্ডিয়াতে 50 হাজার কোটি টাকার বাজেট পার করতে চলেছে Online Gaming এর বাজার! কতটা প্রভাব পড়তে চলেছে আপনার পরিবারে? জেনে নিন ডিটেইলস

বলে দিই যে Reliance Jio গত বছর নিজের এজিএম মিটিং চলাকালীন জানিয়েছিল যে কোম্পানি 5G সার্ভিসের জন্য হোম গ্রোন টেকনোলজি‌র ব‍্যবহার করবে এবং কোম্পানি সেটি করেছেও। জানতে পারা তথ্য অনুযায়ী কোম্পানি ইন্ডিয়াতে প্রস্তুত হ‌ওয়া ইকুইপমেন্ট এবং ইন্ডিয়াতে প্রস্তুত টেকনোলজি‌র ব‍্যবহার করেছে। অর্থাৎ জিওর 5জি সার্ভিস মেড ইন ইন্ডিয়া।

জিও নিজের 5জি ট্রায়ালের জন্য Sub-6GHz 5G এবং mmWave স্পেক্ট ব‍্যান্ডে‌র ব‍্যবহার করেছে। আবার এয়ারটেল নিজের টেস্টিঙে 3500MHz ব‍্যান্ড, 800MHz ব‍্যান্ড এবং 1800MHz ব‍্যান্ডে লিবারাইজড স্পেকট্রামের ব‍্যবহার করেছে। কিন্তু DOT 5G ট্রায়ালে‌র জন্য 700MHz, 3.2GHz থেকে 3.6GHz, 24.25GHz থেকে 28.5GHz এবং Sub-6GHz 5G ব‍্যান্ডে‌র ব‍্যবহার করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here